আমার কি দোষ বলো?
চোখের কোনে সুখের ছোঁয়া।
তাকিয়ে থেকে আনমনে,
মনের মেঘ সরিয়ে দেয়া।
আমার কি দোষ তাতে?
পূর্ণিমা যদি চাঁদ সাজে?
সাদা মেঘের গল্পরা সব,
তোমায় ছুঁতে পাগল পারা।
পাখি গুলো সবুজ মেখে,
আনন্দে আত্মহারা।
আমার কি দোষ হবে?
তুমি কেন চোখের তারায়?
বারে বারে ক্ষণে ক্ষণে,
এ মন কেন খেই হারায়?
সমুদ্দুর খুঁজে পাই
তোমার চেয়ে থাকার মাঝে।
দিন ভর তোমায় খুঁজি
সকাল কিংবা হউক না সাঁঝে।
(Visited 1 times, 1 visits today)