কান্না লুকানো

কান্না লুকানো রোজ রাতে বালিশে
শূন্যতা, হতাশা মিছেমিছি নালিশে।
চোখ ছুঁয়ে নোনা জল নিরাকার,
পাথর হৃদয়ে শব্দরা চিৎকার।
হিম হিম বাতাশে কাঁপুনি
একা একা বুক জুড়ে ঝাঁকুনি।
এই তুমি তুমি ছিলে
রোজ ভোরে আদরের মিছিলে।
কানামাছি চাঁদের আলোতে
অবয়ব তীক্ষ্ণ আদুরে জানালাতে।
রোজ আমি খুঁজে যাই
এই তুমি তুমি নাই।
চোরাগলি পথ ধরে অজানায়
প্রখর উপস্থিতি হৃদয়ের ভাবনায়।
তোমার গন্ধ, তীব্রতা, আমার আমি
আমি জানি কি তুমি, জানেন অন্তর্যামী।

(Visited 1 times, 1 visits today)