মা

সন্তান নিখোঁজ আজ ৩ বছর। প্রতি মুহূর্ত কাটে মায়ের এক মিশ্র অনুভূতিতে। থানা, পুলিশ কত কি না হলো, কিন্তু মায়ের কোল আর ভরে না। ক দিন পর পর থানা থেকে ফোন আসে, দৌড়ে ছুটে যায় মা সন্তানের লাশ সনাক্ত করতে। যাত্রা পথে ভয় পেয়ে ফিরে যেতে চায় মা, কি করে সনাক্ত করবে মা সন্তানের মুখ? তবুও যেতে হয় অন্য রকম এক টানে বা দোটানে। ছুটে যায় আর প্রতিবার হয়ত খুশি হয় এই যাত্রায় সন্তানের মুখ দেখা হয় না, হয়ত সুখ হয় কিন্তু কতটা সময়ের জন্য সে সুখ? কি অসহায়, কি অস্থিরতায় মায়ের মন সারাটাক্ষন। মা হয়ত এমনই। সন্তান যখন দিনের পর দিন থাকে না কেবল মায়েরই অসুবিধা। আর কারো কোন অসুবিধা হয় না। সব ঠিক নিয়মে চলে খালি প্রতি ক্ষনে ক্ষনে মায়ের চোখ ভিজে যায়।

(Visited 1 times, 1 visits today)