কুয়াশায় ডূবে আছি অহর্নিশি
ডুবে যেতে চাই সারা নিশি।
সকালের সোনা রোদে পা ডুবিয়ে
শিশিরে হেটে যাই পথে এগিয়ে।
ভেজা পায়ে এ এক স্বর্গীয় সুখ
আমি খুঁজে ফিরি সেই প্রিয় মুখ।
আধো পথে তোমার চিহ্ন পাই,
গা এলিয়ে সমুখে এগিয়ে যাই।
– 19-12-2017
(Visited 1 times, 1 visits today)