কাক ডাকে কা কা
ডগি ডাকে ভাউ
শেয়াল ডাকে হুক্কা হুয়া
গরু কে কয় কাউ।।
বেড়াল ডাকে মিউমিউ
ঘোড়ার লম্বা ঠ্যাঙ
ময়ুর নাচে পেখম তুলে
ব্যাঙ এর ঘ্যাঙর ঘ্যাঙ।।
হাঁস বলে কোয়াক কোয়াক
কোকিল কুহু কুহু
হরেক রকম পশু পাখি
দেখতে চল জু।।
হাতি ঘোরা জেব্রা জিরাফ
সিংহ মামা মিলে
টিয়া ময়না হুতোম পেচা
উড়ছে দলে বলে।।
ঘাস ফড়িঙের তিড়িং বিড়িং
প্রজাপতির রঙ
বানর করে বাঁদরামি
আর কলাবাদুরের ঢং।।
(Visited 12 times, 1 visits today)