গল্পরা শূন্যে হারায়

চুপচুপ ঘুমঘুম এই রাত,
আমি তুমি একা একা-
সাথে ঐ বাঁকা চাঁদ।।

নির্ঘুম এই রাত
জোনাকির আলোয়,
আলোকিত মাঝরাত।।

তুমি আমি জানালায়,
দু কাপ চা হাতে
গল্পরা শূন্যে হারায়।।

তোমার গালের তিলে
ঠোঁটের অবাধ্যতায়
আকাশের নীলে।।

মিলবো ভরসা দিলে
নীলচে ঐ আকাশে
তুমি আমি মিলে।।

(Visited 11 times, 1 visits today)