আসো ছুঁয়ে দেই তোমার দুঃখগুলো,
কাল ছিলো আমার যা আজ তোমার।।
হাতে হাতে, চার হাতে মুছে ফেলি
গাল বেয়ে নামা নোনা কষ্টগুলো।
তুমি আমি কেউ নই কষ্টের ফেরিওয়ালা।
ধুলো জমে জমে ছেড়া ফাটা ময়লা জামা
আবেগী প্রেমে পায় নতুন জীবন।
অন্ধ গলিতে একা হাটা দুটি প্রাণ,
চৌরাস্তায় জ্বলে প্রিয় সেই ল্যাম্পপোস্ট,
ব্যস্ত রাস্তায় আলসে সময় জুড়ে –
সস্তা টেবিলে জমেছিল যে আড্ডা।
আজ সময়ে এসে ফিকে হয়েছে,
ঘুণে ক্ষয়ে যায় নি, হয়েছে মলিন
আসো ছুঁয়ে দেই তোমার দুঃখগুলো।।
(Visited 11 times, 1 visits today)