লিখতে গিয়ে শব্দ খুঁজি
নাছোড় বান্দা ছেলে।
হন্যে হয়ে গল্পে হারাই
শেষের নাগাল পেলে।।
তবু আমি লিখতে থাকি
সকাল বিকাল সাঁঝে।
গল্প বানাই, ছেঁটে ফেলি
খসরা পাতার ভাঁজে।।
সূচনা আর শেষের দৌড়ে
পানসে বিকেলগুলো।
চন্দ্রালোকে জোনাক পোকা
গাছের পাতা ছুঁলো।।
গল্প বানাই, গল্প লিখি
অঙ্কগুলো আঁকি।
সব শেষে তবুও যেন
শুভংকরের ফাঁকি।।
লিখতে গিয়ে শব্দ খুঁজি
নাছোড় বান্দা ছেলে।
হন্যে হয়ে গল্পে হারাই
শেষের নাগাল পেলে।।
(Visited 24 times, 1 visits today)