দূর পাড়ার ঐ বাগানে
বাঁশ গাছের ফাঁকে,
চাঁদ উঠেছে মাঝ রাতে
জোনাক ঝাঁকে ঝাঁকে।।
হুতোম পেঁচা ডাকছে রোজ
দিচ্ছে ডিমে তা
কোকিল পাখির বাচ্চা হলো
সঙ্গে কাকের ছা।।
অদ্ভুতুড়ে রাত্রি বেলা
ভয়ে ছমছম গা,
ডানা ঝাপটে উড়ে গেলো
কলা বাঁদুরের ছা।।
কালো মতন ঝোপের পাশে
ইয়া বিশাল আকার,
আঁতকে উঠে হুমড়ি খেয়ে
দেখে বিশাল প্রকার।।
এসব কিছুই মনের ভুল
বেখেয়ালি মন,
ভুত, প্রেত আর ভয় সবি
মনের আয়োজন।।
(Visited 3 times, 1 visits today)