রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী কি, কেনো আর কি করে??


রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আর ডি এন Royal District Noakhali – RDN
নোয়াখালী জেলার সব থেকে জনপ্রিয় ও জনবহুল সামাজিক উন্নয়নমূলক ফেইসবুক গ্রুপ রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আর ডি এন – নোয়াখালী জেলা ভিত্তিক একটি সামাজিক সংগঠন। “উদ্যোগে একতা, প্রত্যয়ে সততা” এই শ্লোগান নিয়ে যার যাত্রা শুরু ২০১৭ সালের ১৫ই জুলাই। এই উদ্যোগ মূলত শুরু হয় ফেইসবুকের মাধ্যেমে। আর ডি এন ফেইসবুকের একটি গ্রুপ যা মূলত নোয়াখালী জেলা ভিত্তিক বিভিন্ন ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের সাথে জড়িত। সূচনা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে এই গ্রুপের ৮জন এডমিন এবং প্রায় ৫০ জনের লাইট ও ভলেন্টিয়ার দল নিয়োজিত রয়েছে। এই গ্রুপের মেম্বার দেড় লক্ষের বেশি এবং দিন দিন এটি বাড়ছে। এই গ্রুপের প্রতিষ্ঠাতা তপু সৌমেন, বর্তমানে তিনটি প্যানেলে এই গ্রুপ কাজ করছে ১। এডমিন প্যানেল ও ২। RDN Light ও ৩। ভলেন্টিয়ার প্যানেল। এ যাবত কালে এই গ্রুপ অসহায় দরিদ্র মানুষের পাশে যেমন ছিলো ঠিক তেমন দরিদ্র অসুস্থ রোগী যারা অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছিলো না তাদের পাশেও ছিলো তেমনি এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পাশেও ছিলো ছায়ার মত এবং ভবিষ্যতেও সাহায্যের হাত সম্প্রসারিত করতে চায়।

মিশনঃ সামাজিক ও শিক্ষামূলক সহযোগীতার মাধ্যমে নোয়খালী জেলার অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে কাজ করে যাওয়া।

ভিশনঃ
১। দরিদ্র ও সুবিধাবঞ্চিতের কল্যাণে কাজ করা।
২। শিক্ষার প্রসারে কাজ করে যাওয়া।
৩। সামাজিক যেকোন মহতি উদ্যোগে প্রিয় জেলার কল্যাণে কাজ করে যাওয়া।

এডমিন ও মডারেটর প্যানেলঃ
১। সৌমেন দে তপু – এডমিন ও প্রতিষ্ঠাতা
২। ফাহমিদা জেরিন – এডমিন
৩। প্রণব শীল শিপলু – এডমিন
৪। নেপাল চন্দ্র মজুমদার নূপুর – এডমিন
৫। সুব্রত পাল – এডমিন
৬। ফজিলাতুন মুন্না – এডমিন
৭। সুব্রত সেন – এডমিন
৮। ফরিদুল হোসেন সৃজন – এডমিন

ভলেন্টিয়ার তথা লাইট টিম প্যানেলঃ
এডমিন ছাড়াও আমাদের একটি শক্তিশালী দল আছে যারা RDN Light নামে পরিচিত তারা আমাদের বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছায় এগিয়ে আসে এবং মূলত এদের হাত ধরেই আমাদের সকল ভাল কাজগুলো সম্পাদিত হয়। RDN Light ছাড়াও আমাদের কিছু ভলেন্টিয়ার রয়েছে যারা নিয়মিত না কিন্তু গ্রুপের সাথে নিরলস কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে প্রায় ৫০ জনের মতো একটা শক্তিশালি দল আমাদের আছে।

১. আল বায়েজীদ
২. অনিক সরকার
৩. আরিফুল ইসলাম
৪. দেলোয়ার হোসেন তুহিন
৫. ফয়সাল খান
৬. ইব্রাহীম খলিল ফরহাদ
৭. জান্নাতুল ফেরদাউস লাবণী
৮. কামরুন নাহার আঁখি
৯. জান্নাতুল মাওয়া
১০. মাসুদ রানা
১১. মাসুম জামান
১২. মোঃ মামুন
১৩. মেহেরাজ মুক্তা
১৪. নাদিয়া সুলতানা
১৫. নূর শ্রাবণ
১৬. শাইন ইমাম
১৭. রাজিয়া সুলতানা বৃষ্টি
১৮. রফিক উল্যাহ মাহমুদ রাফী
১৯. রনি শীল রুপক
২০. সাগর রহমান
২১. সামিউল সামি
২২. সানজিদ পারভেজ
২৩. শাকিল আলী
২৪. সুলতান মাহমুদ জিহান
২৫. তৌসিফ আহমেদ
২৬. ইয়াছিন আরাফাত
২৭. অনিক
২৮. এম এস রাসেল
২৯. কাদের রাসেল
৩০. তাহমিনা ছিদ্দিকা মিতু

আমাদের গ্রুপ পরিচালনার কিছু নিয়মঃ
১। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে এমন কোন বক্তব্য, মন্তব্য কিংবা ছবি এবং রাজনৈতিক কোন পোস্ট করা যাবে না।
২। গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য, কিন্তু কোন ভাবেই ব্যক্তিগত আক্রমন করা যাবে না।
৩। কোন ব্যাবসায়িক উদ্দ্যেশে কিংবা বিজ্ঞাপন প্রচারের উদ্দ্যেশে পোস্ট দেওয়ার আগে এডমিনের অনুমতি নিন। এক্ষেত্রে গ্রুপের চলমান বিভিন্ন সাহায্য সহায়তার প্রজেক্টে অনুদান প্রদানে উৎসাহ প্রদান করছি।
৪। আমাদের গ্রুপের উদ্দ্যেশ, সবাইকে একসুত্রে গাঁথা, ভাল কিছু করা সবাই মিলে, সকলের সহায়তায় দুঃস্থ ও দরিদ্রকে সহায়তা করা।
৫। কোন ভাবেই অন্য কোন পেইজ/ গ্রুপ থেকে নেয়া পোস্ট যাতে সেই পেইজের লোগো আছে বা নাম দেখা যায় এমন পোস্ট গ্রুপে এপ্রুভ হয় না। অন্যগ্রুপ, প্রোফাইল বা ওয়েবসাইটে থেকে শেয়ার করা পোষ্ট এপ্রুভ হয় না।
৬। ইভটিজিং-এর মত ঘৃন্য আপরাধগুলো শুধু রাস্তাঘাটেই হয়না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই অপরাধটি একশ্রেণীর মানুষ প্রতিনিয়ত করে যায় বিভিন্ন ভাবে ইঙ্গিতের মাধ্যমে যা এই গ্রুপে গ্রহনযোগ্য নয়।
৭। মজার ছলে বা উদ্দেশ্যমূলক ভাবে নারী বা পুরুষ কে আক্রমন করে, হেয় করে করা পোষ্ট কোন ভাবেই গ্রহন যোগ্য নয়।
৮। কমেন্ট বিষয়ভিত্তিক হতে হবে।
৯। গ্রুপের সহযোগীতায় ব্লাড সংগ্রহ করতে হলে আপনাকেও গ্রুপের অন্যদের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। রক্ত চেয়ে পোষ্ট দিলে অবশ্যই বিস্তারিত লিখবেন (রোগীর ধরন, কোথায় ভর্তি আছে, রক্তের গ্রুপ, যোগাযোগের নম্বর)।
১০। গ্রুপের কোন পোষ্ট, কমেন্ট, ছবি আপনার চোখে দৃষ্টিকটু মনে হলে এডমিন কে সাথে সাথে জানান। পোস্টের পাশে ক্লিক করে “রিপোর্ট টু এডমিন” অপশনে ক্লিক করে রিপোর্ট করুন।
১১। আমাদের নোয়াখালীর কেউ অন্য জেলাকে হেয় করে কোন পোস্ট দিলে তা কখনোই এপ্রুভ করা হবেনা। পোস্টে বাজে কমেন্ট করলে প্রথমে ওয়ার্নিং দেয়া হবে, একাধিক বার করলে ব্যান।
১২। নোয়াখালীকে নিয়ে হেয় বা সম্মান ক্ষুন্ন হয় এমন কিছু পোষ্ট করলে তাকে বিনা নোটিশে ব্যান করা হবে।
১৩। যে কোন ধরনের অশ্লীল শব্দ, ছবি ব্যবহার করা হলে সোজা ব্যান করা হবে।
১৪। রাজনৈতিক আলাপচারিতার মাধ্যমে মতবিরোধ তৈরি করে এমন পোস্ট গ্রহনযোগ্য নয়।
১৫। ব্যক্তিগত কোন ছবি বা পোস্ট গ্রহনযোগ্য নয়।
১৬। পোস্ট করার পর যদি কেউ পোস্ট এডিট করে তার নোটিফিকেশন আমরা পাই, সেই ক্ষেত্রে তাকে সাথে সাথে ব্যান করা হবে।

এ যাবত কালে নোয়াখালী জেলাতে আমাদের কিছু কাজঃ
আমরা আমাদের গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য মোতাবেক আজ অবধি বিভিন্ন সহায়তা কার্যক্রম নিয়েছি গ্রুপের পক্ষ থেকে। এক একটি সহায়তার উদ্যোগ এক একটি গল্প আমাদের জন্য, যাতে একাধারে মিশে আছে দুঃখ, আনন্দ আর উৎসাহ।

সাঁকো – সাঁকো হলো রক্ত দাতা আর রক্ত গ্রহীতার মধ্যে সেতু বন্ধনের একটি মাধ্যম। শুরুতে আমরা গ্রুপে পোস্টের মাধ্যমে রক্ত গ্রহীতাদের চাহিদা মোতাবেক পোস্ট করে রক্ত সংগ্রহ করতে সাহায্য করতাম। ২৮-০৮-২০১৭ আমরা শুরু করি নোয়াখালী জেলার জন্য আমাদের বানানো সব থেকে বড় রক্তের তথ্য ব্যাংক বানানোর কাজ যা চলমান। এট একটি ডাটাবেস যেখানে বিভিন্ন রক্ত দাতার তথ্য থাকবে। সাঁকো এর অনলাইন ঠিকানাঃ http://rdn.podatik.com

সুজন দাশ – এটি আমাদের গ্রুপের প্রথম আর্থিক সহায়তা ও কোন অসহায় মানুষের কল্যাণে কাজ করা। ১৬-০৯-২০১৭ তারিখে আমরা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন দরিদ্র নরসুন্দর সুজন দাশের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা করি এবং তার ঔষধের ব্যাপারে সাহায্য করি।

সুজন দাশ
বিস্তারিতঃ https://www.facebook.com/photo.php?fbid=1688150797894589&set=gm.345777872515108&type=3&ifg=1

শীত বস্ত্র বিতরণ – এটি ছিলো আমাদের গ্রুপের প্রথম বড় কোন উদ্যোগ। ০৮-১২-২০১৭ নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র অসহায় মানুষের মাঝে আমরা গ্রুপের পক্ষ থেকে প্রায় ২৫০ কম্বল বিতরণ করি সুবর্নচর এলাকায়। এই উদ্যোগে এগিয়ে আসেন আমাদের গ্রুপের সম্মানীত মেম্বাররা।

আমাদের শীতবস্ত্র বিতরণের খবর আসে একটি অনলাইন পত্রিকায়ঃ http://gg.gg/ax7aq

সাইফুল ইসলাম – ২০১৭ সালের শেষ উদ্যোগ ছিলো। ১২-১২-২০১৭ তারিখে সুবর্নচর এলাকার দরিদ্র মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিস্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা, তার ভর্তির সকল আর্থিক সহায়তা (১৫০০০/-) প্রদান।

পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম – আমরা ডেটল বাংলাদেশ ও চ্যানেল আই আয়োজিত “পরিচ্ছন্ন বাংলাদেশ” সামাজিক উদ্যোগ থেকে উদ্ভুদ্ধ হয়ে গ্রুপের পক্ষ থেকে নোয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নেই – “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন” যার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই পরিচ্ছন্নতার বার্তা একেবারে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে তরুন যুবকটির কাছে। শিশুরা দেশের ভবিষ্যৎ আর এদেরকে যদি সঠিক শিক্ষা দেয়া যায় তারা সেই শিক্ষা ছড়িয়ে দিবে তাদের পরিবারে, বন্ধুদের মাঝে সর্বোপরী দেশের কল্যাণে। আমাদের মূল লক্ষ হলো একটি শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন হওয়া মানে এর সাথে সাথে যত শিক্ষার্থী আছে সকলের পরিবার ও তাদের নিজদের মানসিকতার পরিবর্তন করে সমগ্র নোয়াখালী জেলায় এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়া। সেই উদ্যোগের প্রথমেই ছিলো ১০-০২-২০১৮ তারিখে নোয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহনে আমাদের প্রায় অর্ধ দিনের “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন” উদ্যোগটি বেশ সফল ভাবে সম্পন্ন হয় যা পরবর্তীতে চ্যানেল আইয়ে ডেটল পরিচ্ছন্ন বাংলাদেশ অনুষ্ঠানে দেখানো হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্র ছাত্রীদের তার নিজের ক্লাসরুম পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন ও ডেমো দেয়া হয়। তাদেরকে মূলত আমরা একটা প্রতিযোগীতায় নিয়ে যাই যাতে করে সকলের মধ্যে উৎসাহ কাজ করে। এরপর বিদ্যালয়ের খেলার মাঠ পরিস্কার করা হয় একদল ছাত্র ছাত্রীদের প্রতিযোগীতামূলক অংশগ্রহণের মাধ্যমে। তাদেরকে আরো পরিচ্ছন্নতার বিষয়ে বিস্তারিত শেখানো হয় সাথে সাথে তাদেরকে হাত ধোঁয়ার সঠিক কৌশল শেখানো হয়। সবশেষে সভাপতি, প্রধানশিক্ষক ও এডমিনদের শুভেচ্ছা বিদায়ী বক্তব্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান যা আগামীতে নোয়াখালী জেলার মোট ১৪টি শিক্ষাঙ্গনে পর্যায়ক্রমে একই ভাবে পরিচালিত হবে।

বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/414985175594377/

ইয়াসিন আরাফাত – এই বাচ্চাটির বয়স ৬ মাস মাত্র এতো অল্প বয়সেই আক্রান্ত হয়েছিলো বেশ জটিল শিশু রোগে যা ডাক্তাররা খুঁজে বের করার আগেই চলে যেতে হয় না ফেরার দেশে। আমরা সাধ্যমত চেষ্টা করি বাচ্চাটির সকল চিকিৎসার ব্যপারে। বাচ্চাটির বাবা ছিলো প্রতিবন্ধী, মা মানুষের বাসায় কাজ করতো, ভীষণ দরিদ্র পরিবার। চিকিৎসার প্রাথমিক সকল খরচ আমরা গ্রুপের পক্ষ থেকে বহন করি। ১০-০২-২০১৮ তারিখে তার পরিবারের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শেষ অব্দি বাঁচানো যায় নি ছেলেটিকে।


ইয়াছিন আরাফাত
বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/404405113319050/

হাসিনা ফেরদৌস – বেগমগঞ্জ জয়াগ কলেজের অধ্যাপক হাসিনা ফেরদৌস ম্যাডাম, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, ১৬-০৪-২০১৮ তারিখে উত্তরায় তার অস্থায়ী ঠিকানায় আমরা গিয়ে গ্রুপের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা দেয়া হয়। তিনি বর্তমানে ভালো আছেন।

বিস্তারিতঃ https://www.facebook.com/rdnoakhali/photos/gm.421265211633040/1591943834187858/?type=3&ifg=1

বিভেদ ভুলে ইফতার, সবার জন্য ইফতার – ২০১৮
রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপ আয়োজিত এই বারের রোজা ও ঈদে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগের অংশ ছিলো নিচের কিছু উদ্যোগঃ


আমাদের আয়োজনে নোয়াখালীতে একটি মাদ্রাসায় ইফতার

১। ৪টা এতিমখানা ও মাদ্রাসায় এতিমদের ইফতার, রাতের খাবার ও সেহরি আয়োজনঃ
আমরা মোট ৪টা এতিমখানা ও মাদ্রাসায় প্রায় ৩০০ এতিমদের ইফতার, রাতের খাবার ও সেহরি আয়োজন করি।
ক) জামিয়া ইসলামিয়া নূরিয়া কাওমী মাদ্রাসা ও এতিম খানায় ছিলো আমাদের প্রথম আয়োজন। – https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/445085565917671/
খ)আল জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় ছিলো আমাদের ২য় আয়োজন। – https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/446762839083277/
গ)জামিয়া ইসলামিয়া তাহফীযুল কুরআন মাদরাসায় ছিলো আমাদের ৩য় আয়োজন। – https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/448009818958579/
ঘ)আজিজিয়া মুসলিম এতিমখানায় ছিলো আমাদের ৪র্থ আয়োজন। – https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/449555115470716/

২। ২০টি অসহায় দরিদ্র পরিবারকে সহায়তাঃ
আমরা মোট ২০টি অসহায় দরিদ্র পরিবারের হাতে তুলে দেই ১৫টি রোজার সমপরিমান বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি:
ছোলা বুটঃ ২ কেজি
পেঁয়াজঃ ২ কেজি
হলুদের গুড়াঃ ১ প্যাকেট ( ২০০ গ্রাম)
মরিচের গুড়াঃ ১ প্যাকেট ( ২০০ গ্রাম)
লবনঃ ১ প্যাকেট ( ১ কেজি)
মুড়িঃ ১ কেজি
খেজুরঃ ৫০০ গ্রাম
সয়াবিন তেলঃ ১ লিটার
চিনিঃ ১ কেজি
গুড়া দুধঃ ১ প্যাকেট ( ২৫০ গ্রাম)
আলুঃ ২ কেজি
চালঃ ৫ কেজি
সেমাইঃ ২ প্যাকেট
যাদের হাতে এই পণ্যগুলো তুলে দেয়া হলো তারা নিতান্তই দরিদ্র, এতোটাই দরিদ্র যে এক বেলার খাবার যোগাড় হলে অন্য বেলার জন্য অপেক্ষা করতে হয় মাঝে মাঝে এক বেলা খেয়েই এক দিন পার করতে হয়। শান্তি লাগছে সঠিক জায়গায় সাহায্যটা পৌঁছে দিতে পেরেছি। (বিঃদ্রঃ ১৫টি পরিবারকে একসাথে দেয়া হয়েছে আর বাকি ৫টি পরিবার আলাদা আলাদা)

বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/450263475399880/

৩। টিসিএম হালিমা মাহুমুদা স্বপ্নকুঞ্জ বৃদ্ধাশ্রমে আমরা:
২৫জন বৃদ্ধ/ বৃদ্ধাকে তুলে দেই ঈদের পোষাক (শাড়ি ও পাঞ্জাবী) ও আয়োজন করি ইফতারের। যা ছিলো আমাদের জন্য অন্য রকম এক ভালো লাগার আয়োজন। বৃদ্ধাশ্রমের প্রধান কর্তাব্যক্তিটি ছিলো বেশ অতিথিপরায়ন ও বন্ধুসুলভ আমরা গ্রুপের পক্ষ থেকে অনেকটা সময় ছিলাম তাঁদের সাথে, জীবনের কিছু ভালো সময় কাটিয়ে এসেছি এই মানুষগুলোর সাথে।

বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/453411378418423/

৪। ১৫জন পথশিশু ও পঙ্গু দরিদ্রকে আমরা প্রদান করি ঈদের জামা:
১৩-০৬-২০১৮ তারিখে আমাদের গ্রুপের এডমিন বাহিনী ও ভলেন্টিয়ার বাহিনী বের হয়েছিলো মাইজদি শহরে একসাথে। তারপর খুঁজে খুঁজে বের করা হলো ১২টি বাচ্চাকে আর ৩জন অসহায় পঙ্গু বৃদ্ধকে। এরপর এক একজনকে হাতে ধরে নিয়ে যাওয়া হয় দোকানে। নিয়ে তাদেরকে বলা হয় যাও পচ্ছন্দ করো নিজের “ঈদের জামা”। আহা!! কি খুশি এক একটা বাচ্চা, বৃদ্ধ। চোখে মুখে আনন্দ, মুখ ভর্তি হাসি। এক একটা বাচ্চা যেনো ঈদের আগেই ঈদের চাঁদ হাতে পেয়ে গেল।৮জন ছেলে পছন্দ করে ঈদের শার্ট আর প্যান্ট। ২জন মেয়ে পছন্দ করে থ্রি পিস আর দুইজন স্কার্ট। ৩জন পঙ্গু অসহায় বৃদ্ধ পছন্দ করেন পাঞ্জাবী।


আয়োজনের একাংশ
বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/456382194788008/

আকবর হোসেন আরমানঃ
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মুছাপুর ৮ নং ওয়ার্ড এর নুর উদ্দিন মাঝি বাড়ির (চৌধুরী বাজার) মোঃ বাবুল মিয়ার ছেলে চর বড়ধলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীতে পড়ুয়া ছাত্র ৮ বছর বয়সের আরমান এর দুইটা কিডনি নষ্টের পথে। বাচ্চাটার পরিবার ভীষণ দরিদ্র। বাবা টুকটাক কাজ করেন মা ও এক দোকানে মাঝে মাঝে কাজ করেন। এভাবেই সংসার চলে তাই এই পরিবারের পক্ষে মোটেই সম্ভব না ঢাকায় এনে চিকিৎসা করানো। আমরা এগিয়ে আসি, সংগ্রহ করি গ্রুপ থেকে কিছু অর্থ  (প্রায় ৩০,০০০/-)আর পৌঁছে দেই বাচ্চাটার পরিবারের হাতে আর তাকে ঢাকায় এনে চিকিৎসার সহায়তা করা হচ্ছে। সে ভর্তি আছে ঢাকা পিজি হাসপাতালে। আমরা তার সার্বক্ষনিক খোঁজ রাখছি।


আকবর হোসেন আরমান
বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/463067487452812/

রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনঃ
গত ৩ আগষ্ট ২০১৮ শুক্রবার বিকাল ৫টায় নোয়াখালী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজন করা হয়  রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার বিভিন্ন সামাজিক সংঘঠনের কর্তাব্যক্তিরা, ফেইসবুক গ্রুপ এর এডমিন, বিশেষ  আমন্ত্রিত অতিথিবৃন্দ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানীত শিক্ষক এবং আমাদের গ্রুপের মেম্বাররা। প্রায় ২০০ এর অধিক অতিথির উপস্থিতিতে  অনুষ্ঠিত হয় রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এই অনুষ্ঠানে আলোচনা, শুভকামনা, বিভিন্ন সময়ে গ্রুপে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ, অসুস্থ শিশু আকবর হোসেন আরমান ও  খিজির রহমানআবির এর পরিবারের হাতে তুলে দেয়া হয় গ্রুপের পক্ষ থেকে অনুদান। সবশেষে ছিলো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।


খিজির রহমান আবিরঃ
আবিরের বয়স ৯ মাস সে হার্ট ডিজিজে আক্রান্ত। আবির নোয়াখালীর কোম্পানীগঞ্জ জেলার  চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোটা চান মিয়া বাড়ির আব্দুর সাত্তারের ছেলে। সে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এ চিকিৎসা নেয়। আমাদের গ্রুপের পক্ষ থেকে বাচ্চাটির পরিবারের হাতে ১০,০০০/- আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

নীরব রহমানঃ
নিরব তখন দেশের বাইরে চিকিৎসার জন্য আমরা গিয়েছিলাম আমাদের গ্রুপের পক্ষ থেকে সংগ্রহ করা সামান্য অনুদানটুকু তার বাবা মায়ের হাতে তুলে দেবার জন্য। আমরা গিয়েছিলাম নিরবের আব্বা আম্মার সাথে বেশ অনেকক্ষন কথা বলেছি বিভিন্ন বিষয়ে। সান্তনা দেবার চেষ্টা করেছি। জানি হয়ত সান্তনা কিছুই না। তবুও তাঁদের ছেলের পাশে আমরা আছি এইটুকু বলতে গেছি আর গ্রুপের মাধ্যমে সংগৃহীত ৫০,৬০০ টাকা তুলে দিতে।


বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/541394432953450/

আব্দুল মান্নানঃ
আব্দুল মান্নান, বয়স ১৩ বছর। দরিদ্র বলতে যা বোঝায় সে সীমাও পার করে গেছে মান্নানের পরিবার। ব্যাপারটা এমন তারা যে খাবার খাবে সেই টাকাটা রোজ জোগাড় হয় না। মান্নান প্রায় ১ মাস ধরে টাইফয়েডে আক্রান্ত হয়ে ভীষণ অসুস্থ হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রতিদিনের খাবার, ঔষধ, টেস্ট ইত্যাদি করতে গিয়ে ভীষণ খারাপ অবস্থা। আমাদের রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের টিম গিয়েছিলো মান্নানের খোঁজ নিতে। মান্নানের বাবার কান্না ছুঁয়ে গেছে আমাদের হৃদয়। আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা মোট অনুদান পেয়েছি ১১৬৭৫/-
মেডিসিন কিনে দিয়েছি ২০৫০/- ফল কিনে দিয়েছি – ১০৫০/- আর ক্যাশ – ৮৫৭৫/- তুলে দিয়েছি মান্নানের বাবা মায়ের হাতে।  আমরা অক্টোবর ৮, ২০১৮ তারিখে এই অনুদান/ সাহায্য তাদের হাতে তুলে দেই।

বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/543877356038491/

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০১৮ঃ
আমাদের প্রিয় নোয়াখালীতে এবারের ভর্তি যুদ্ধে অংশ নেয় প্রায় ৭০হাজারের বেশি ছাত্র/ ছাত্রী ও অভিবাবক মিলিয়ে প্রায় ১লক্ষ ৫০ হাজার মানুষ। আমরা গ্রুপের পক্ষ থেকে  নোয়াখালী সদরে যেখানে যেখানে আসন পরেছে সেই এলাকাগুলোকে মোট  ৬টি ভাগে ভাগ করে মোট ৩০জন স্বেচ্ছাসেবীকে দায়িত্ব ভাগ করে দেয়া হয়। এই ৬টি পয়েন্টে মূলত আমরা কাজ করেছি, আগত ছাত্র/ ছাত্রী ও তাদের অভিবাবকদের যাতে কোন ধরনের সমস্যা না হয়।  তাদের থাকার জায়গা নিশ্চিত করন, পরীক্ষাকেন্দ্রের সঠিক দিক নির্দেশনা দেয়া, খাবারের ব্যবস্থা ইত্যাদি দেখভাল করা হয়। আমরা মূলত ছাত্র ও ছাত্রী আলাদা ভাবে থাকার ব্যবস্থা করি। আবার অনেকেই ছিলো সনাতন ধর্মের তাদের জন্য স্থানীয় বিভিন্ন মন্দিরে ও আমাদের মেম্বারদের বাসায় থাকার ব্যবস্থা করা হয়। অন্যদের জন্য বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মেম্বারদের বাসায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়।  তাদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা, এবং নোয়াখালী ছেড়ে আসার ব্যবস্থা ইত্যাদির ব্যাপারে সাহায্য করা হয়। আমাদের মোট ৩০ জন স্বেচ্ছাসেবক ২৪ থেকে ২৮ তারিখ অব্দি অক্লান্ত পরিশ্রম করেন বিভিন্ন লোকেশনে। স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে আগত অতিথিদের স্বাগতম জানিয়ে শুরু হয় তাদের সহায়তা।

বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/552830721809821/?comment_id=552834748476085&notif_id=1540747727585925&notif_t=group_comment

পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমঃ (পৌরপার্ক ও জেলা প্রশাসকের সামনের রাস্তা)

মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার। পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে ১৬ নভেম্বর ২০১৮ সকাল ৮টায় অনুষ্ঠিত হলো রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ফেইসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন, নোয়াখালী ও নোয়াখালী পৌরসভার সহায়তায় “পরিচ্ছন্ন নোয়াখালী” কার্যক্রম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তদারকি করেন জনাব তন্ময় দাস, জেলা প্রশাসক, নোয়াখালী এবং আরো উপস্থিত ছিলেন নোয়খালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র জনাব রতন কৃষ্ণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক, এ.ডি.সি শিক্ষা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকল নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ, প্রকৌশলী নোয়াখালী পৌরসভা সহ আরো অনেকে।

সূচনালগ্ন থেকে এই গ্রুপটি বিশেষ করে নোয়াখালী জেলার পরিচ্ছন্নতা নিয়ে গুরত্বসহকারে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজ আয়োজিত হলো এই “পরিচ্ছন্ন নোয়াখালী” কার্যক্রম। আজকের এই আয়োজনে আরো যারা অংশ গ্রহন করেছিলো, নোয়াখালী পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, রেড ক্রিসেন্ট নোয়াখালী, স্কাউট নোয়াখালী ও গ্রুপের বিভিন্ন সদস্য ও সাধারণ পথচারী। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা ও পৌর পার্কে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় গ্রুপের এই কার্যক্রমের সাথে ভবিষ্যতে যুক্ত থাকা ও সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন এভাবে সবাই স্বেচ্ছাশ্রমে এগিয়ে এলে একদিন নোয়াখালী গ্রীন সিটিতে রূপ নিবে। এবং এই গ্রুপকে সাথে নিয়ে আরো পরিচ্ছন্নতার অনুষ্ঠান পরিচালনা করবেন বলে জানান। অনুষ্ঠানে গ্রুপের পক্ষে থেকে জানানো হয় ভবিষ্যতে তাদের নোয়াখালী ভিত্তিক এই পরিচ্ছন্নতা কার্যক্রম আরো বেগবান হবে।

সময় নিউজে আমাদের রিপোর্টঃ http://www.somoynews.tv/pages/details/136031?fbclid=IwAR1HVJs9zits5beMXTYUZyzGhFlWl_zW6KD921ap8wAPckJb4pSFD51wJw8

উত্তরণ বার্তায় আমাদের রিপোর্টঃ http://www.uttaranbarta.com/news_details.ph_prdn

অনুষ্ঠানের একটি লাইভঃ https://www.facebook.com/subrata.paul.393/videos/2214630408561023/

পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমঃ (সুপার মার্কেটের সামনে)
পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে ৩০ নভেম্বর ২০১৮ সকাল ৮ টায় অনুষ্ঠিত হলো রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ফেইসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন, নোয়াখালী ও নোয়াখালী পৌরসভার সহায়তায় “পরিচ্ছন্ন নোয়াখালী” কার্যক্রমের ৩য় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তদারকি করেন জনাব তন্ময় দাস, জেলা প্রশাসক, নোয়াখালী এবং আরো উপস্থিত ছিলেন নোয়খালী পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক, সকল নির্বাহি ম্যাজিস্ট্রেটগণসহ আরো অনেকে। এই দিনে আমরা নোয়াখালী সুপার মার্কেটের আশেপাশে ও সামনের অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করি।

বিস্তারিতঃ https://www.facebook.com/groups/rdnoakhali/permalink/568844240208469/

শহিদ ভুলু স্টেডিয়ামে পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমঃ
১৪-১২-২০১৮ থেকে ১৬-১২-২০১৮ তারিখ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস ২০১৮ উপলক্ষে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপ কর্তৃক আয়োজিত ধারাবাহিক পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমের একটি বিশেষ আয়োজন পরিচালিত হয় শহিদ ভুলু স্টেডিয়ামে। জেলা প্রসাশক মহোদয়ের অনুমতিক্রমে সকলের মাঝে “মন সুন্দর যার সে রাখে দেশ পরিস্কার” এই বার্তা ছড়িয়ে দিতে ১৪-১৫ ডিসেম্বর ২০১৮ পুরো স্টেডিয়ামের মাঠ, গ্যালারি ও সামনের অংশ সম্পুর্ণ পরিচ্ছন্ন করা হয়। গ্রুপের প্রায় ৫০জন স্বেচ্ছাসেবী তিন দিনের এই কার্যক্রমে অংশগ্রহণ করে।
তিন দিনের লাইভ দেখতে এখানে যানঃ
https://www.facebook.com/rdnoakhali/videos/341242183364978/
https://www.facebook.com/rdnoakhali/videos/2727452277480334/
https://www.facebook.com/rdnoakhali/videos/219101255668131/
https://www.facebook.com/rdnoakhali/videos/737028850005567/

মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ সম্মাননাঃ
১৬-১২-২০১৮ তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে RDN আয়োজিত পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমের দ্বারা আমরা অর্জন করি এক বিশেষ সম্মাননা। ৩ দিনব্যাপী পরিচালিত এ আয়োজনে আমাদের অবদানে খুশি হয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব তন্ময় দাশ স্যার সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমাদের টিমের হাতে। এটি ছিলো আমাদের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি কোন বিশেষ সম্মান।

মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব তন্ময় দাশ স্যার সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমাদের টিমের হাতে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আমাদের স্টলঃ
১৪-১২-২০১৮ থেকে ২০-১২-২০১৮ তারিখ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৮ তে ছিলাম আমাদের গ্রুপের স্টল নিয়ে। আমরা ছিলাম মূলত RDN কি করে, কি করতে চায়, এবং কি করেছে ইত্যাদি প্রদর্শনী ও ব্যাপক প্রচারের জন্য আমরা ছিলাম মেলায় ৭ দিন ব্যাপী ৭৫ নম্বর স্টলে। এটি ছিলো বিজয় মেলায় সোশ্যাল মিডিয়া ভিত্তিক কোন গ্রুপের প্রথম উপস্থিতি।
একটি লাইভ দেখুন এখানেঃ
https://www.facebook.com/rdnoakhali/videos/2212423805751266/
৭৫ নং স্টলে আমরা

মুক্তিযুদ্ধের বিজয় মেলায় পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমঃ
১৯-১২-২০১৮ তারিখে গ্রুপের সকল ভলেন্টিয়ার ও আগ্রহী দর্শনার্থী সবাই একসাথে মুক্তিযুদ্ধের বিজয় মেলাটাকে আরো পরিচ্ছন্ন সুন্দর করে তুলতে পুরো মেলা, শহিদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ব, মেলার মঞ্চ, কচিকাঁচার মেলা, আঙ্গিনা ও প্রধান সড়ক থেকে প্রতিটি স্টলের আশা পাশে পরিচ্ছন্ন করা হয় ও বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য টেম্পোরারি ময়লার ঝুড়ি সরবরাহ করা হয়। এটি মূলত আমাদের পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমের একটি উদ্যোগ ছিলো।
একটি লাইভ দেখুন এখানেঃ
https://www.facebook.com/100007593467605/videos/2150697038526724/

প্রতিযোগীতার পুরস্কার বিতরণঃ
২০-১২-২০১৮ তারিখে পূর্ব নির্ধারিত ঘোষনা অনুযায়ী প্রদান করা হলো বিজয় মেলা উপলক্ষ্যে আয়োজিত ২টি প্রতিযোগীতার পুরস্কার। চারজন বিজয়ীর মাঝে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আমাদের গ্রুপের স্টল থেকে পুরস্কার বিতরণ করা হয়, এসময় আমাদের গ্রুপের এডমিন ও লাইট টিমের বিভিন্ন মেম্বাররা উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দঘন আমেজে পুরুস্কার বিতরণ করা হয়।


শহিদ মিনার, মুক্তিযুদ্ধ স্তম্ব ও বিজয় মঞ্চে পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমঃ

মহাধুমধামে শেষ হয়েছিলো নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা কিন্তু তারপর? কিন্তু কাজের কাজটা সবাই না করে ফেলে চলে গেছেন। আর তাহলো ১৫-২০ দিনের ইচ্ছেমত এদিক ওদিক ছড়ানো ময়লা। মাঝে ১৯ ডিসেম্বর আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে পুরো মেলা পরিচ্ছন্ন করেছিলাম এবং মেলায় ডাস্টবিন দিয়েছিলাম অনেকগুলো।

আজ ০৪-০১-২০১৯ ছিলো শহিদ মিনার, মুক্তিযুদ্ধ স্তম্ব, বিজয় মেলা মঞ্চ ও এর আশে পাশে। আমাদের একার পক্ষে কখনই সম্ভব না এই বিশাল শহর পরিচ্ছন্ন রাখা। আমরা শুধু পথ দেখাতে পারি, সচেতন করতে পারি এর বেশি কিছু না। আমরা হতাশ হই না আমরা করেই যাবো দেখি যদি পরিবর্তন হয় মানুষের স্বভাবের।


শীতবস্ত্র বিতরণ ২০১৯ঃ
রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের শীতবস্ত্র বিতরণ ২০১৯ এর আয়োজনে আমরা নিম্নোক্ত স্থানে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করিঃ
১। সওদাগর বাজার, সুবর্নচর,
২। কলার হাট, সুবর্নচর,
৩। কাঞ্চন বাজার, সুবর্নচর,
৪। পরিস্কার বাজার, সুবর্নচর,
৫। সৈকত ডিগ্রি কলেজ, সুবর্নচর,
৬। চর নংগলীয়া, (হাজীপুর), সুবর্নচর,
৭। আক্তার মিয়ার হাট, সুবর্নচর,
৮। বয়ার বাজার, (ভাটিরটেক, ধর্মপুর,) সদর,
৯। সোনাপুর রেল স্টেশন, সদর,
১০। পূর্ব লক্ষ্মীনারায়ণপুর, সদর,
১১। পশ্চিম রাজারামপুর, সদর,
১২। হরিনারায়ন পুর, সদর,
১৩। রাজগঞ্জ, সদর,
১৪। জয়কৃষ্ণপুর, বেগমগঞ্জ,
১৫। মোহাব্বতপুর, বেগমগঞ্জ,
১৬। চৌমুহনী রেল স্টেশন, বেগমগঞ্জ,
১৭। পাইকপাড়া, সাধুরখিল, খিলপাড়া, চাটখিল,
১৮। আশ্রাফপুর,বাটইয়া, কোম্পানীগঞ্জ।
আমরা ২টি দলে ভাগ হয়ে মূলত ১৯ – ২১ জানুয়ারী ২০১৯ তারিখে মোট ১৮টি স্থানে প্রায় ৩৫০টি কম্বল ও শীতবস্ত্র বিতরণের কাজ করি। তার মাঝে একদল সদর ও বেগমগঞ্জ এবং অন্যদল সুবর্নচর উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণে অংশ নেয়৷ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলভাবে এই আয়োজন সম্পন্ন হয়। আমরা মূলত গ্রুপের মেম্বারদের থেকে প্রাপ্ত অনুদানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
#শীতবস্ত্র_বিতরণ_২০১৯

https://thetimesofbd.com/distribution-of-annual-winter-clothes-of-the-royal-district-noakhali-group/?fbclid=IwGbHi8bXd2f26Vj8NqmcnHFztp53C1pSdpVjsf9ANBCtpYHTVRAAVEGaWoUQ

http://www.deshrupantor.com/mofossol/2019/01/19/117913?fbclid=IwGbHi8bXd2f26Vj8NqmcnHFztp53C1pSdpVjsf9ANBCtpYHTVRAAVEnfrjLw

পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন – লক্ষ্মীনারায়ণপুর পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ

আমাদের রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের “পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম” এর একটি অংশ “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম”। এটি আমাদের ২য় শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন। আমরা গ্রুপের সবাই একসাথে “লক্ষ্মীনারায়ণপুর পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” মিলিত হয়েছি, সাথে ছিলো প্রায় ৭০০ এর মতো ছাত্র/ ছাত্রী, শিক্ষক, অভিবাবক, আমাদের লাইট ও ভলেন্টিয়াররা।

🌼 আমরা শিখিয়েছি কি করে পরিচ্ছন্ন থাকতে হয়,
🌼 জানিয়েছি কি করে সচেতন ভাবে বাঁচতে হয়,
🌼 হাতে কলমে শিখিয়েছি কি করে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখতে হয়,
🌼 শিখিয়েছি কি করে সঠিক নিয়মে হাত ধুতে হয়।

“পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” – যার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই পরিচ্ছন্নতার বার্তা একেবারে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে তরুন যুবকটির কাছে। শিশুরা দেশের ভবিষ্যৎ আর এদেরকে যদি সঠিক শিক্ষা দেয়া যায় তারা সেই শিক্ষা ছড়িয়ে দিবে তাদের পরিবারে, বন্ধুদের মাঝে সর্বোপরী দেশের কল্যাণে। আমাদের মূল লক্ষ হলো একটি শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন হওয়া মানে এর সাথে সাথে যত শিক্ষার্থী আছে সকলের পরিবার ও তাদের নিজদের মানসিকতার পরিবর্তন করে সমগ্র নোয়াখালী জেলায় এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়া।
🌷
এবারের স্কুল ছিলোঃ
🌼 লক্ষ্মীনারায়ণপুর পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
🌼 তারিখঃ ৩১ জানুয়ারী ২০১৯ (বৃহস্পতিবার)

শেষকথা

আমরা আমাদের সদস্যদের প্রতি কৃতজ্ঞ, যারা সর্বদা আমাদের সহায়তা করে আসছেন এবং আশা করি তাদের সহায়তার মাধ্যমে আমরা একটি স্বনির্ভর দেশ ও জাতি গড়ে তুলতে সক্ষম হব।

(Visited 1 times, 1 visits today)