আপনি ইন্টারনেটে কি করছেন প্রায় সব কিছুরই তথ্য ইন্টারনেটে কোন না কোন সার্ভারে জমা থাকে। এই বিষয়ে একটা মজার কথা প্রচলিত আছে। বলা হয় পৃথিবীতে কোন কম্পিউটার সব থেকে নিরাপদ? উত্তরে বলা হয়ঃ যেই কম্পিউটারটি ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন। 🙂 তাই বলে কি আর ইন্টারনেট থেকে দূরে থাকা যাবে? 😀 ব্যাপারটা এমন যেনো না হয় যে মাথা ব্যাথা তাই মাথাই কাটি ফালাইলাম। :p
ধরেন আপনি ফেইসবুকে যাই করেন না কেনো তা কিন্তু জমা থাকে তাদের সার্ভারে। এমন কি আপনি কোনকিছু লিখে সেটা পোস্ট না করে যদি ডিলিট করে দেন সেই লেখাও জমা থাকে ফেইসবুকের সার্ভারে। এমনকি এই মুহুর্তে যা লিখছেন এবং মাত্র ব্যকস্পেস দিয়ে মুছে দিলেন সেটাও তারা সংরক্ষণ করে। বা দুই বছর আগে কি কি পোস্ট করছেন যা অনেক আগেই ডিলিট করে দিছেন সেই তথ্যও তারা জমাই রাখে যকের ধনের মত। 🙂
হ্যা আপনাকেই বলছি, আপনি সারাক্ষন বিভিন্ন পেইজে গিয়ে গ্রুপে গিয়ে ইচ্ছা মত কমেন্ট করছেন, গালি দিচ্ছেন, কটুক্তি করছেন, মেয়েদেরকে ইচ্ছামত ইভটিজিং করছেন, ভাবছেন কে আর এতো খুঁজতে আসবে? কার এতো ক্ষমতা আছে আপনাকে খুঁজে পায়? আপনাকে শুনাই একটা ভয়ের কথা। আপনি হাজার হাজার কমেন্ট যেখানেই যা লিখেন না কেনো এমনকি তা যদি ডিলিট ও করে দেন আর তা যদি দেখতে চাওয়া হয় নির্দিষ্ট কোন কতৃপক্ষ থেকে ফেইসবুকের কাছে তারা একটা রিপোর্টের মাধ্যমে দেখিয়ে দিতে পারবে কবে কোন দিন কোন পোস্টে কি কমেন্ট করেছেন।
আচ্ছা আপনি ভয় পান নি ধরে নিলাম। কারন আপনি ছেলে হয়ে মেয়ে সেজে ফেইসবুক চালান বা উল্টাটা। আপনি ভাবছেন ছবি দিছি লতাপাতা, ফুল-পাখি ইচ্ছা মত, আবার কোন তথ্যই দেই নাই, আর যাও দিছি সব ভুয়া। আপনার আর কি হবে? কেইবা খুঁজে পাবে? কিন্তু ভাই ও বেহেনো আপনাকেই বলছি- আপনি যে মোবাইল, কম্পিউটার বা যে কোন ডিভাইস দিয়েই ইন্টারনেটে সংযুক্ত হন না কেনো আপনার সেই ডিভাইসের বিপরিতে একটা আইপি জেনারেট হয়। সহজ ভাবে আই পি মানে হলো ইন্টারনেটে ঢোকার রাস্তা আর আপনি যে রাস্তা দিয়ে বের হচ্ছেন বা ঢুকছেন সেই রাস্তার একটা নম্বর থাকে, আই পি হলো সেটা। এবার বলি ধরেন আপনি মোবাইল ইন্টারনেট দিয়ে ঢুকছেন ইন্টারনেটে? তাদের সার্ভারে জমা আছে আপনি কবে, কখন, কোন আইপি দিয়ে ঢুকেছেন, কতোক্ষন থেকেছেন ইন্টারনেটে, কোন কোন সাইট ভ্রমন করেছেন, ইত্যাদি সকল কিছু আপনার মোবাইল নম্বরের বিপরীতে সুন্দর করে দিস্তা করা খাতায় লেখা আছে আই মিন সার্ভারের ডাটাবেইসে রক্ষিত আছে। 😀
আচ্ছা এবার ও ভয় পান নি এখনো মুচকি হাসছেন? ভাবছেন এই ব্যাডা কি কয় আমি তো ডুড পিপল, মানে পেছন দিয়া প্যান্ট পড়ে যাওয়া জেনারেশন, আমি কত স্মার্ট, আমি তো সিম কার্ড রেজিষ্ট্রশনই করি নাই বা করলেও আবুল কাবুলের নামে করছি আপনার জন্য একটা হা হা রিয়েক্ট। কারন আপনি যখনি ইন্টানেটে কানেক্ট হলেন তখন আপনি যে এলাকায় আছেন সেই এলাকার ইন্টারনেট টাওয়ার ব্যবহার করছেন, সেই ইন্টারনেট টাওয়ারের যে লোকেশন তার একটা এরিয়া ম্যাপ আছে মানে সেই টাওয়ারের আওতায় কোন কোন বাড়ি বা এলাকা তা নির্দিষ্ট করা আছে। আর আপনি যে ডিভাইস ব্যবহার করছেন তার একটা আইএমইআই নম্বর আছে মানে ঐ ডিভাইসের একটা জাতীয় পরিচয় নম্বর আছে আমাদের ভোটার কার্ডের নম্বরের মত 😀 যা একেবারেই ইউনিক মানে একপিস মেইড কারিগর ইজ ডেড। তার মানে হলো আপনার আইপি এড্রেসের পাসে সুন্দর করে সেই আইএমইআই নম্বরখান, টাওয়ার লোকেশন, এরিয়া ইত্যাদি লেখি রাখেন ইন্টারনেট কোম্পানীগুলা। যা চাহিবা মাত্র তার বাহককে দিতে বাধ্য থাকিবেন মোবাইল কোম্পানীগুলা। 😀 😀
আপনি দাঁত কেলাই হাসতেছেন আপনি তো মোবাইল ইন্টারনেট চালান না আপনি চালান কুসুমগো বাড়ির ওয়াইফাই যার পাসোয়ার্ড পাইছিলেন কামের পোলা কাশেমের কাছে আপনারে ধরে সাধ্য কার? আপনাকে আবার একটা হা হা রিয়েক্ট দিলাম। যেই ওয়াইফাই ইউজ করছেন সেই ওয়াইফাই যেই ইন্টারনেট দোকানের তাদের একটা আইপি সেট করা আছে ওয়াইফাইতে আর সেই ইন্টারনেট দোকান আবার কানেক্টেড জেলা শহরের কোন ইন্টারনেট দোকানের সাথে সে আবার বিভাগে সে আবার ঢাকায় সে আবার বাংলাদেশ পার হয়ে সিঙ্গাপুর বা অন্য কোন দেশে এই যে বড় কিসসা গাইলাম এই পুরা লাইনের সকল তথ্যই সংরক্ষণ করা আছে তাই কুসুমগো বাড়ির ওয়াইফাই ইউজ করে যদি দাঁত বা অন্য কিছু কেলান আপনার জন্য আসলেই হা হা রিয়েক্ট কারন খুঁজে খুঁজে কুসুমদের বাড়ি যে পৌছাবে সে ঐ ওয়াইফাইতে ঢুকে পেয়ে যাবে আপনার আইএমইআই নম্বর আর এটা তো আর বলে দিতে হয় না ইন্টারনেটে থাকেন আর না থাকেন আপনার ফোন যেখানেই থাকুক মোবাইল নেটওয়ার্কের সহায়তায় সেই আইএমইআই নম্বর বের করা একেবারে পানি ভাত।
আপনি আরো একধাপ উপরের ইউজার, ভিপিএন দিয়ে ইন্টারনেট চালান ভাবছেন আপনি তো নিরাপদ। তুলে দিলাম হে হে রেখে দিও তোমার কাছে 😀 ভিপিএন চালান আর প্রক্সি চালান সকল কিছুই একটা গেটওয়ে মানে আপনাদের বাড়ির একটাই দরজা আর সেটা হইলো মেইন গেইট সেখান দিয়ে বের হয়। যখন প্রথম কানেকশন স্ট্যাব্লিশ হয় তখনই আপনার নামে সকল তথ্য জমা হয়ে যায় নির্দিষ্ট সার্ভারে। আর বিস্তারিত জানতে চাইলে অন্যদিন আলাপ পারুম এখন খুব খিদা পাইছে। 😀 😀
এতো গীত কেনো গাইলাম? গাইলাম শুধু আপনাদের ভালোর জন্য। ধরেন আজ সরকার থেকে সিদ্ধান্ত নেয়া হলো যারা যারা বিভিন্ন পেইজে, গ্রুপে অশ্লীল কমেন্ট করেন, বিভিন্ন ভূয়া তথ্য শেয়ার করেন, গুজব ছড়ান বা ছড়াতে সাহায্য করেন এমন সকলের তালিকা খুঁজে বের করতে। তাইলে কিন্তু খুব সহজেই বের করা যাবে আপনার লোকেশন এবং সকল তথ্যই। কারন তথ্য প্রযুক্তি এতো বেশি এগিয়েছে যে আমি আপনি হয়ত তা ধারনাই করতে পারিনা। তাই যেখানেই যা কমেন্ট করুন, যা শেয়ার করুন দয়া করে আগে নিজে ঐ উৎসের খোঁজ নিন। একটু ঘাঁটাঘাঁটি করুন নিশ্চিত হন তারপর শেয়ার করেন, কমেন্ট করেন। ভাই আপনার একটা ভুল তথ্য ঝোঁকের বসে বা জোসের বসে শেয়ার করার কারনে এই দেশেই ঘটে গেছে বহু ভয়ঙ্কর ঘটনা। তার আলাপ অন্য একদিন।