দিনগুলো কেনো বিশ্রী হয়
এই মিথ্যে আশার শহরে?
সময় যতো যাচ্ছে গড়িয়ে
বাড়ছে মিছিল হতাশার বহরে।।
কাটাকুটি খেলছি মিছেই
দুমড়ে মুচড়ে প্রিয় পাতাগুলো
একলা পড়ে রয় উঠোনে
বেখেয়ালি মন তাই এলোমেলো।।
একা অজানার মিছিলে
বিকেলের শেষ আলো
গায়ে মেখে নিয়ে আলসেমি-
ছুঁয়ে দিয়ে হয়েছি এলোমেলো।।
ছাদের পলেস্তারা খসে যায়
স্যাঁতস্যাঁতে দেয়ালে
আঁকিবুঁকি করছে ক্ষণ
মনের বেখেয়ালে।।
মিছেই মনের রঙ ছড়াই
ইচ্ছেমতির খামখেয়ালে
মিথ্যে সবই জেনে বুঝেও
ঠুকছি মাথা চার দেয়ালে।।
(Visited 27 times, 1 visits today)