ইঁদুর বিড়াল

ঘরের কোনে চুপটি করে
ইঁদুর বাসা বাঁধে।
বিড়াল মশাই পাহারা দেয়
লাঠি নিয়ে কাঁধে।।
গোঁফ উঁচিয়ে খুঁজে বেড়ান
ইঁদুর ভায়ার গন্ধ,
খানিক বাদেই মনে পড়ে
বিড়ালের নাক বন্ধ।
ঝর হলো, বৃষ্টি হলো
ভিজলো সারা সকাল,
জ্বর হলো, সর্দি হলো
বিড়াল হলো নাকাল।।
সর্ষে ইলিশ, সর্ষে চিতই
বেজায় ভুড়ি ভোজন,
সর্দি থেকে বাঁচতে ভায়ার
এত্তো আয়োজন।।
বেজায় খেয়ে গলদ্ঘর্ম
পেটে ফেটে যায় তার।
লোভে পড়ে এত্তো খেয়ে
করছে হাহাকার।।
ক্লান্ত হয়ে এদিক ওদিক
হুমড়ি খেয়ে পড়ে।
সুযোগ পেয়ে ইঁদুর ব্যাটা
ছূটোছুটি করে।।
বিড়াল বড্ড ক্লান্ত হলো,
ইঁদুর নাচে খুশিতে।
মেঝের পরে দাপিয়ে বেড়ায়
বিড়াল মরে কাশিতে।।
(Visited 9 times, 1 visits today)