গুজব কিংবা গুড জব
কিবা তাতে যায় আসে?
রাজিনীতিতে পলিটীক্স আজ
ইচ্ছেমত রোজ ভাসে।।
বাচ্চাগুলো তালিম দিলো
বুড়ো ভামরা অবাক হয়।
ডান বলো আর বাম বলো
পেটে খেলে পিঠে সয়।।
কেউবা চায় টেনে নামাও
কেউবা চায় ঠেসে দাঁড়াও
রাজনীতির নোংরা খেলায়
নৈতিকতা রোজ হারাও।।
কি শিখেছো এই ক দিনে
বাচ্চারা যা শিক্ষা দিলো?
আজো যদি হুঁশ না হয়
গেলাস ভরে মদ গেলো।।
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
আপন হৃদয় শুদ্ধ ছাড়া
নতুন ভোর কি হবে?
বাচ্চারা যা শিখিয়ে দিলো
শিক্ষা ভেবে মেনে নাও।
এরপরও যদি শুদ্ধ না হও
সিফাত কাকুর মদ খাও।।
——————————————————-
মদ খা
– তসৌ
– ০৮০৮২০১৮/১১ঃ১৯রাত
(Visited 1 times, 1 visits today)