ডুবে যাবো তোর গালে

তোকে আদরে আদরে জড়াবো চাঁদরে,
মনের গহীন বনে, লুকিয়ে এক কোনে।
আবছা আলোয় দেখবো তোকে লুকিয়ে,
আমি হালকা ছুঁয়ে ডুবে যাবো তোর গালে,
নরম হাতের শক্ত বাঁধনে জড়িয়ে নিজেকে।
আপন করে নেবো খুব আজকে যেমন চাই
এভাবেই যেনো তোকে রোজ রাত, ভোর পাই।

(Visited 29 times, 1 visits today)