এভাবে তো বাঁচিনা

শব্দগুলো আগের মতো মিলছেনা আজকাল
ইচ্ছে হলেই কথার পিঠে কথা জুড়ে,
আঙুলে আঙুল ছুঁয়ে, আদর কাঁথা মুড়ে,
চারটি চোখে স্বপ্ন বোনা হচ্ছে না আজকাল।

হুট করেই রঙ হারিয়ে ফ্যাঁকাসে ক্যানভাসে,
রংচটা সব তুলির আঁচড় ভীষণ এলোমেলো,
কালোরা ভীষণ কালো, রঙ হারিয়ে জলে।
চায়ের কাপে সর বসেছে অজানা অভ্যাসে।

রোজ ভোরের আলসেমিতে জড়িয়ে যেতো মন
রাত্রী ছিলো ভীষণ রকম উচ্ছ্বাসে ভরপুর,
সঙ্গোপনে হেঁটে যাওয়া, হৃদয়জুড়ে ভাসিয়ে নেয়া,
হয়না এখন, হলেও তা খানিকটা অলক্ষণ।

ইচ্ছে হলেও ইচ্ছে করে মনে পড়ে না
আকাশে ভেসে বেড়াই, তুমি মেঘের পাহাড়ে,
ডুবেও আর ভাসিনা, হইনা যে বেহায়া।
যাচ্ছে তাই যাচ্ছে চলে এভাবে তো বাঁচিনা।

(Visited 2 times, 1 visits today)