এক খাবলায় তুলে নেবো পৃথিবীর যত পাপ।
আমি তারুন্য, আমি যৌবন,
আমি খুঁজে ফিরি যত অন্যায় আর অভিযোগ।
আমি বন্য, আমি দুরন্ত,
আমি হবো না কখনো শান্ত,
আমি তেড়ে, ফুঁড়ে, চিৎকারে;
হুংকারে, ঝংকারে, সত্যের সাথে সন্ধি।
করিনা আপোষ, সম্মুখে আগুয়ান,
আমি কেড়ে নিয়ে আসি,
যা সবার তাই শুধু বিলাবার।।
(Visited 2 times, 1 visits today)