নব আনন্দে বাঁচা

আবার ছুঁতে চাই, সকালের সোনা রোদ,
ছুঁতে চাই জল, প্রিয় সেই জলছাদ,
আরো ছুঁতে চাই তোমার অধর।
এক সাথে হাতে হাত, রিক্সায় হুড তোলা,
অভিমান ভুলে গিয়ে আলগোছে কাছে ঘেঁষা।
তোমার লাল টিপে, চোখ দুটো জুড়ে দিতে।
আরো চাই এক কাপে ভালোবাসা ভাগ নিতে।
রাস্তার স্বস্তা হোটেলে ভীর করে চুমু খেতে,
চায়ের কাপে আদর আবদার ছুঁয়ে দিতে।
চাই আমি সন্ধ্যের আলো গায়ে মেখে
তোমাকে কাছে টেনে, লালচে আলোয়-
আমি চাই, শুধু চাই, একাকার হয়ে যেতে।
তুমি আমি মিলেমিশে এই নতুন দিনে।
আবার ভোর হোক কোলাহল মেখে
ময়দানে, রাস্তায় স্থবির হোক সময়।
আটকে থাকুক ইচ্ছে খাতা খামখেয়ালে।
পাখিরা গেয়ে যাক নতুন গান
তাই দেখে ভেঙ্গে যাক প্রকৃতির অভিমান।
অনেক পাপ জমে শেষ হলো সব
অভিশাপ, প্রতিশোধ, শুধু জমে ক্ষোভ
মুছে যাক পাপ গুলো, জমুক শব।।

– তসৌ – ২৩-০৪-২০২০

(Visited 5 times, 1 visits today)