রায়া 

সকাল গুলো এমনি করে সাঁঝের মায়ায় ছুটে,
ইচ্ছেমতো খাম খেয়ালে ফুল গুলো সব ফোটে।
তুই যে আমার সকল সুখের হাজারটা বাহানা,
হৃদয় জুড়ে লুকিয়ে রাখি দুরত্বকে মানা।।
এরচেয়েও বেশি করে আঁকড়ে ধরতে চাই,
এমন করেই পুরো জীবন যেনো তোকে পাই।।
চাঁদের আলোয় যতো খানি মায়া জুড়ে রয়,
তোর মুখেতে সবটুকুই শুদ্ধ হয়ে বয়।।
আদর দিলেম ইচ্ছেমতো ললাট টা ভিজিয়ে,
বাবার হৃদয় পূর্ণ হলো বুকেতে জড়িয়ে।।

(Visited 6 times, 1 visits today)