জাল ফেলেছে ছোট্ট খুকী
ধরবে পুটি মাছ,
দাদুর সাথে পুকুর পাড়ে
তা ধিন তানা নাচ।
মাছ উঠেনি জালের সাথে
উঠলো কতেক সাপ,
তাইনা দেখে খুকু মনি
ভয়ে লম্ফ, ঝাঁপ।
ভয় পেয়েছে, রাগ করেছে
খুকুর ভীষণ জেদ,
মাছ না পেয়ে বিষণ্ণ,
তাই জমেছে ক্ষেদ।
দাদু এবার হাত বুলিয়ে
সান্তনা দেয় তাকে,
সাধ্যি কার সামলে তাকে
কেইবা আজ রাখে।।
(Visited 15 times, 1 visits today)