বাংলাদেশ

দেশটি মোদের বাংলাদেশ
লাল সবুজের পতাকায়।
বঙ্গবন্ধুর সোনার বাংলা
মুক্তিযুদ্ধের চেতনায়।।

৩০ লক্ষ তাজা প্রাণে
জন্ম নিলো এই দেশ,
সবুজে, শ্যামলে, নদ-নদীতে
মাতৃভূমি প্রিয় স্বদেশ।।

কাঁঠাল মোদের জাতীয় ফল,
ইলিশ জাতীয় মাছ,
শাপলা হলো জাতীয় ফুল,
আম জাতীয় গাছ।

দোয়েল, কোয়েল, ময়না, টিয়া
পাক-পাখালীর ডাক।
জাতীয় পশু রয়েল বেঙ্গল
নদীতে মাছের ঝাঁক।

যমুনার পারে ছোট্ট গাঁয়ে
কাবাডি রোজ খেলে
কাজী নজরুল ঝাকড়া চুলে
কবিতায় সুর তোলে।।

প্রিয় দেশের, প্রিয় গান
প্রিয় সুরের বাঁশী
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।।

(Visited 11 times, 1 visits today)