একটি শহরের বাঁচার আকুতি

দিন দিন ঢাকার অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। কিভাবে বাস করবো তাই ভাবছি? রাস্তার যে অবস্থা তা আরো ভয়াবহ আকার ধারন করছে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন অদ্ভুত আন-প্ল্যান্ড কাজের কারনে। ১ কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে কমপক্ষে ৩০মিনিট থেকে ১ ঘন্টা, সময়ে সময়ে তা আরো অনেক বেশী। এমতাবস্তায় করনীয় কি?? ঢাকার এক মেয়র তো বলেই দিয়েছেন তার পক্ষে এই শহর নিয়মে আনা অসম্ভব।যাই হউক তিনি কি পারবেন কি পারবেন না তা দিয়ে আর কাজ নাই কারন এই শহর আর কারো নিয়মে চলে না মানুষগুলো খালি কোন রকমে মানিয়ে নিয়ে চালাই নিচ্ছে এক একটা দিন। প্রতিদিন এক এক করে নতুন সমস্যা আসে আর মানুষ তা গায়ে সয়ে নিয়ে ঠিকই এগিয়ে যাচ্ছে, হয়ত চলার গতি ভীষন স্লথ, তাতে কি এগিয়েই তো যাচ্ছে। কর্তাদের এ সব গায়ে লাগে না কর্তারা ঐ কাঁচ ঘেরা রুমে বসে প্ল্যান করেই যাবেন। একবারও এই অনুভূতি হবে না সাধারন মানুষগুলো প্রতিদিন কি কি ভোগ করে সকাল থেকে রাতটা পার করে। এরা আসলে সাধারণ মানুষ না এরা অসাধারন, মহামানব গোত্রের কিছু বা ক্ষেত্র বিশেষে এলিয়েন। কারন না হয় এতো এতো সমস্যা নিয়ে কারোই সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
#
কি করা যেতে পারে? আমার ছোট মাথার ছোট দুইটা বুদ্ধি হয়ত কাজে লাগতে পারে।
#
প্রথম কথাই হলো ঢাকা থেকে মানুষের চাপ কমাতে হবে যেকোন ভাবে।
আর একটা প্রশ্ন? একই সাথে কেন পুরো ঢাকার ড্রেনেজ, ফুটপাত এবং রাস্তার কাজ ধরতে হবে?? কেন এক একবার ১-২ কিলোমিটার এরিয়া নিয়ে সব একসাথে করা যায় না? তাহলে অন্তত মানুষ পুরো শহরে কষ্ট না পেয়ে ঐ ১-২ কিলোমিটার করে কষ্ট পেত। কাজও দ্রুত হতো।
#
আর সবচেয়ে এই মুহূর্তে আমি যেটি বেশী প্রয়োজন মনে করি এই অসহ্য যানজট ও যানবাহনের অপ্রতুলতা ইত্যাদি নিরসনে পুরো ঢাকা শহরকে ৬টি জোনে ভাগ করে সপ্তাহের ৬ দিন আলাদা করে ৬টি জোন বন্ধ রাখতে হবে। এর মানে সকল স্কুল, কলেজ, অফিস, আদালত, মার্কেট এক এক জোনের এক এক কর্ম দিবসে বন্ধ থাকবে। ধরেন ৬টি জোনের মধ্যে গুলশান, তেজগাও, বনানী, মহাখালী ১টি জোন। সপ্তাহের রবিবার এই জোনের সকল কিছুই বন্ধ থাকবে। তাতে করে সারা ঢাকা থেকে এ অঞ্চলে মানুষের আনাগোনা কম হবে যার সুফল পুরো শহর পাবে ঐ দিন। এমন করে বাকি ৫ দিনে ৫টি জোন বন্ধ থাকবে তাতে করে প্রতিদিনই মানুষ সুফল ভোগ করতে পারবে। ৬টি জোন এই জন্য যে সপ্তাহের শনি থেকে বৃহস্পতি ৬ দিন আর শুক্রবার সারা দেশের সাথে ঢাকাতেও সরকারি বন্ধ এবং বাকি ৬ জোনের মানুষ ৬দিন বন্ধ পেলো, হয়ে গেলো সপ্তাহের ২দিন বন্ধ।
#
এর সাথে সাথে ঢাকা থেকে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, গার্মেন্টস, কারখানা, বিভিন্ন মন্ত্রনালয় ইত্যাদি সরিয়ে নিতে হবে বিভিন্ন জেলা শহরে তাতে করে ঢাকা, পুরো বাংলাদেশে বিস্তৃত হয়ে যাবে। মানুষের চাপ কমে যাবে এ শহরে আর সারাদেশ একই সাথে উন্নত হবার পথে এগুবে।
আমি জানি এগুলো অরন্যে রোদন, এমন চিৎকার যতই করা হউক না কেন কারোই কানে পৌছুবে না।
#
তবুও আশায় থাকলাম যদি কেউ এগিয়ে এসে এই প্ল্যান নিয়ে এগুতে চায় আমি হলফ করে বলতে পারি মানুষ সস্তি পাবেই।
ছবিঃ সংগৃহীত
#TrafficJam
(Visited 1 times, 1 visits today)