অমোঘ দুঃখের ভ্রমণ গল্প

💌 অমোঘ দুঃখের ভ্রমণ গল্প
বাস ভ্রমণ আমার কাছে সবসময়ই বিরাট উপভোগ্য। তার উপর যদি হয় রাতের বেলা, অন্ধকার রাত, বড় বড় রাস্তা, দুর্দান্ত গাড়ি চালনা, হেডফোনে প্রিয় সব গান শুনতে শুনতে অলক্ষ্যে অতীত স্মৃতিচারন। এর সাথে বাড়তি পাওনা মানে ঐ সেরের উপর সোয়া সের যাকে বলে আর কি! পেছনের সিটে দুর্দান্ত সুন্দরী এক ললনা, আহা কি চাই আর? এই অব্দি হলে সব ঠিকঠাক ছিলো বৈকি!! ধরেই নিতাম কোন বিখ্যাত লেখকের কোন রোমান্টিক ভ্রমণ গল্পের প্লট।
🤩🤩
কিন্তু গল্পের সাসপেন্স হলো-
🤫🤫
সারা রাস্তা ঐ ললনা ২ ব্যাগ ভর্তি করে মুখনিঃসৃত খাদ্য স্ব শব্দে উদগীরণ করে করেই ইম্প্রেশন এর চোদ্দগুষ্টি উদ্ধার করে দিলো 😆😆😆
🤮🤮
তাই এই যাত্রায় আর ভ্রমনের সুখ না পেয়ে বরং ভোতা মুখ নিয়ে কর্ণকুহরে উচ্চ শব্দ সমেত হেডফোন গুঁজে দিয়ে, পুস্পরাজির কাল্পনিক ঘ্রান স্মরণ করে করে অগত্যা যাত্রা দ্রুত শেষ হইবার জন্য প্রলাপ বকিতে লাগিলাম।। 😆 আর এই ভাবেই শেষ হইলো এই শতাব্দীর এক অমোঘ দুঃখের ভ্রমণ গল্প।।
(Visited 1 times, 1 visits today)