জাদুর নগর

বহুদূর থেকে এসে, বহু পথ মাড়িয়ে
যেই না নেমেছি এই শহরে।
অমনি হঠাৎ ডাক এলো, অচেনা কন্ঠে-
এ শহর অচেনা, মানুষ অচেনা,
শব্দ, বাক্যে অদ্ভুত, এক মায়ার শহর,
এক জাদুর শহর, অপরিচিত নগর।
এখানে সবাই সম্মোহিত হয়,
আপন মানুষ থেকে দূরে চলে যায়।
তবুও বারে বারে ফিরে আসে,
মায়ার টানে, পেটের টানে, জাদুর নগরে।।
(Visited 2 times, 1 visits today)