উদাম মুখে সমুদ্দুরের বাতাস খাইতে খাইতে কক্সবাজার থেকে বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি – সরকার আজকে মেডিকেল পরীক্ষা নিয়া এক্কারে শেষ কইরা দিলো। কি যে করে এরা, দেশটারে শেষ কইরা দিচ্ছে।। তাই না, আসলেই??
এদিকে যদিও দুই দিন আগেই একবার ফেসবুকে লেখছিলাম করোনার এই নতুন আগ্রাসন সরকারের সৃষ্টি, মিডিয়ার বাড়াবাড়ি, এসব ফেইক। আবার কাল দেখলাম একজন মুগদা মেডিকেলের পুরান একটা ভিডিও শেয়ার করে লিখছে একটা রোগী নাই হাসপাতালে ডাক্তার-নার্স সব বসে বসে মাছি মারে আর সরকার – মিডিয়া কয় দেশের করোনার হাজার হাজার রোগী। এরাই আবার দেইখেন ফেসবুকে লিখবে – একটা হাসপাতাল নাই, বেড নাই, সরকার সব খাইয়া ফালাইছে। ভাই রে ভাইরে কি ডবল স্ট্যান্ডার্ড!!
আবার দেখলাম আমার একবন্ধু খুব গুছাইয়া লেখছে করোনার জন্য মোদীর আগমন দায়ী। সরকার ইচ্ছা করে করোনার নাটক করতেছে। মোদী গেলেই দেখবেন দেশে কোন করোনা নাই। এই বন্ধুটাই আজকে আবার দেখলাম মেডিকেলের পরীক্ষা নিচ্ছে দেখে খুব বিরক্ত – এভাবেই তো করোনা ছড়ায়, কোন কান্ড জ্ঞান নাই সরকারের। তাইলে যে করোনারে নাটকই ভাবে সে কিভাবে মেডিকেল নিয়ে পোস্ট দেয় এটাই বুঝি না!!!
আরেক পার্টি আছে লেখে – বই মেলা হইতে পারে, বিয়া শদি হইতে পারে, ঘুরতে যাইতে পারে খালি স্কুল, কলেজ খুলতে পারে না। সরকার এক্কারে দেশটারে অশিক্ষিত বানাই দিতাছে। স্কুল কলেজ খুলে দেয়া হোক, জোর দাবি জানাই। তো এই পার্টির আবার কয়েকজনরে দেখলাম আজকে বিভিন্ন জনের পোস্ট শেয়ার দিয়া লেখতাছে – উফ এই সরকার করোনার মধ্যে মেডিকেলের পরীক্ষা নিয়া করোনার আবাদ করতেছে। মানে, কেমনে কি ম্যান??
এক পার্টি আছে এর ওর পোস্টে গিয়া খালি হা হা দিবে। যে পোস্টই হোক, যাই লিখুক। কেউ হয়ত মা’কে নিয়ে পোস্ট দিছে – সেখানে হা হা, আর কমেন্টে – সব নাটক সারা বছর করে বেলেল্লাপনা এখন আইছে ফেসবুকে মা বাপ নিয়া পোস্ট দিতে। হয়ত তার পোষা প্রানী নিয়ে পোস্ট দিছে – সেটাও সমস্যা। কাউরে হেল্প করে ফেসবুকে দিলো অন্যদের উদ্ভুদ্ধ করতে – তাও হবে না। বিয়া করলো কেউ – উহু কেনো করবে বিয়া? ওরে তো বিয়া করামু আমি পাত্র/ পাত্রীতো আমি ঠিক করে রাখছি। যেনো ব্যাপারটা এমন। 

মিথিলা, জয়া, ফারিয়া, নাসির, তাহসান, সাকিব আল হাসান, তার বৌ শিশির, পিয়াসহ সেলেব্রেটিদের, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বা সামাজিক ব্যক্তিদের সব কিছুতেই এদের সমস্যা। সব কিছুতেই এদের হা হা হি হি, আজে বাজে কমেন্ট। যেনো তাদের কথা মতো চলতে হবে এদের। এরাই ঠিক করে দিবে কে কাকে বিয়া করবে, কে কি নিয়ে থাকবে, কি কাপড় পড়বে, কি খাবে, কি করবে। তাদের মতের বাইরে গেলেই ব্যস ইচ্ছা মতো আজে বাজে কমেন্ট হা হা হি হি ট্রোল। কিন্তু এই সোশ্যাল মিডিয়া ইভ টিজাররা এটা ভাবে না তাদের ঐ হা হা হি হি তে এই সকল লোকের কিছুই যায় আসে না। বরং তারা তাদের মতো সাফল্যের চুড়ায় পৌঁছে যাচ্ছে আর এরা পড়ে আছে এই নায়িকা এই করলো কেন, ওই নায়ক অই করলো কেন, সাকিব এই কইলো কেন ব্লা ব্লা ব্লা নিয়া।। আফসোস!!
মানে সর্বক্ষেত্রে ডবল স্ট্যান্ডার্ড আর ফ্রাস্টেশন। কারো ভাল কেউ সহ্য করে না। কারো কোন উপলক্ষ সেলিব্রেশন মেনে নিতে পারে না। সর্বক্ষেত্রে কেনো এমন হিপোক্রেসি?
(Visited 1 times, 1 visits today)