আর পারছি না –
– তসৌ
——————————
কেনো জানি, লিখতে গিয়েও
কলম ভিজছে না!!
হতাশ হচ্ছি, অবাক হচ্ছি
কাগজ ভরছে না।
দু চোখ জুড়ে জ্বরা, ব্যাধি
অস্থির ধরাধাম।
মানুষ মরছে, জীবন দিচ্ছে
হারাচ্ছে লাগাম।
অতি ক্ষুদ্র, অতি নস্যি
মনুষ্য এই জীবন,
ফুঁসে উঠা আকাশ মাটি
সহজ করছে মরণ।
দোহাই লাগে আর পারছি না
এবার একটু থামো
অনেক হলো প্রতিশোধ-
সহায় হয়ে নামো।।
(Visited 6 times, 1 visits today)