হারিয়ে গেলো

আজ সকালে গল্প লিখবো বলে
শব্দ খুঁজে নিয়েছিলাম।
আকাশ, পাতাল, সীমানা-
উজাড় করে জমিয়েছিলাম।

আবেগ মাখিয়ে পরতে পরতে-
ভালোবাসার কথামালা।
এক এক সুতোয় বেঁধে দিয়ে
গল্প শব্দের গুচ্ছগুলো।

যেই না সাজিয়ে রাখতে গেলাম-
আঝোর ধারায় বৃষ্টি ঝড়ে,
কান্না জলের ফোয়ারা তুলে,
ভাষিয়ে নিয়ে হারিয়ে গেলো।।

(Visited 21 times, 1 visits today)