পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের থিম সং

আয় আয় কে যাবি
চল মন হারাবি
জোয়াড় উঠুক, জোয়াড় উঠুক
মন খুলে সবাই নাচুক।
আজ এলো খুশির দিন
পুনর্মিলনীর এই দিন।।

রঙে রঙে রঙিন হলো
স্মৃতি গুলো যাই ছিলো।
হলুদ রঙের জামা গায়ে
আকাশী রঙ জামা গায়ে
স্কুলের ঐ ঘন্টা শুনে-
এসেম্বলি আর শপথ গুনে,
জাতীয় সংগীতের সুরে
লাল সবুজের পতাকা উড়ে।।

আয় আয় কে যাবি
চল মন হারাবি
আনন্দেরই জোয়াড় উঠুক
মন খুলে সবাই নাচুক।
আজ এলো খুশির দিন
পুনর্মিলনীর এই দিন।।

৮৪ বছর গেলো
কতো শত শিক্ষার্থী পেলো,
শিক্ষকের শিক্ষা, গুণে
সততা, সাহায্য মনে,
আদর শাসন, ভয় মেনে,
ইতিহাস ঐতিহ্য জেনে।
স্বপ্ন আশার বনফুল,
মোদের পৌর কল্যাণ স্কুল।

আয় আয় কে যাবি
চল মন হারাবি
আনন্দেরই জোয়াড় উঠুক
মন খুলে সবাই নাচুক।
আজ এলো খুশির দিন
পুনর্মিলনীর এই দিন।।

(Visited 1 times, 1 visits today)