কাজল কালো চোখে কি মায়া
নীলাম্বরী আঁকা তোমার অঙ্গ
আর কি বিভঙ্গ এই অঙ্গ তোমার
মায়া বা কম কিসে?
কেশরাশি মেঘলা যেন
আকাশভরা জল।
চোখের মাঝে লুকিয়ে আছে
গভীর একরাশী জল।
আমার চোখের দৃষ্টিসীমা অস্পষ্ট
কিন্তু স্পষ্ট তোমার চাহুনি।
অধরের প্রখর আবেদন
প্রত্যাখ্যান যেন অসম্ভব।
শরীরের ভাঁজে ভাঁজে
তীক্ষ্ণ আমন্ত্রণ ক্রমশ দুর্বল করে দেয়।
আমার অন্তর ছুতে চায়
তোমাকে আর তোমার হ্রদস্পন্দন।
বুকের গভীরে ঝড় উঠে
চিৎকার আর তীব্র শক্তি
তোমায় আলিঙ্গনের দিকে ঠেলে দেয়।
(Visited 1 times, 1 visits today)