তুমি মেঘ দেখেছ?
কালো কালো,
সাদা সাদা,
নীল আকাশে মিশেল?
কান্নাদের ঝরে পরতে দেখেছ?
ঝরনার মত,
বৃষ্টির মত,
আর বৃষ্টিতে ঝরনাধারা?
তুমি কষ্ট দেখেছ?
নীল কষ্ট,
কুঁকড়ে গিয়ে ডুকরে কাঁদা,
বোবা মানুষের ভাষা?
তুমি যেতে চাও?
মন খারাপের মেঘ,
অঝোর কান্না,
আর বুক ফাটা কষ্টের কাছে?
তবে চলে আসো।
আমি মেঘ, কান্না আর
কষ্টের ফেরিওয়ালা।
ওজন মেপে বুঝিয়ে দেবো
তোমার পাওনা।
(Visited 1 times, 1 visits today)