মিথ্যে আর্জি

চিলেকোঠায় রোজ রাতে, জমে উঠে অভিমান,
নোনা জলের ঝর্ণাধারায়, শুদ্ধ হয় মন প্রাণ।
ফেলে আসা দিনের, জমে থাকা যত ক্ষত,
কান্নায় ঝড়ে পড়ে, বোবা কষ্ট যতো।
বারেবারে ক্ষণে ক্ষণে, ভাবনারা উঁকি দেয়,
ইচ্ছেরা থমকে যাবার, মিথ্যে আর্জি জানায়।
বেয়ারা মন এলোমেলো, আর ব্যকুল আনচান,
একই ভুলে ডুবে, মন করে উচাটন।
তুমি ভুলে মরুভূমি, ভিজে যায় জলে,
নব ধারায় ভালোবাসা, নব প্রেম চলে।
ভালোলাগা নব প্রেমে, মেতে আছে মন,
হয়ত আবার ভুল, ফিরবে বিগত ক্ষণ।

(Visited 8 times, 1 visits today)