তুই চাইলেও পারবি না

তুই চাইলেও পারবি না
তোর তো তুই নেই।
তুই পারবি জিতে যেতে
তোর যে তুই নাই।
তোর তো হতাশা নেই
তোর তো তুই নেই।
তোর সাহস আছে আঘাত করার
তোর তুই নেই তো।
তোর সুযোগ আছে ঘায়েল করার
তোর তুই নাই যে।
আঘাত করে যা
ঘায়েল করে যা
তোর তুই থাকবেই না।

(Visited 1 times, 1 visits today)