তুই লুকোচুরি খেলছিস সন্ধ্যাবেলায়,
তুই লুকোচুরি খেলছিস অন্ধকারে,
রাত আর দিনভর অবিরাম চলে,
লুকিয়ে লুকিয়ে কয়েক ক্রোশ,
আস্থির বা মনের আক্রোশ,
হতাশা আর না পাওয়ার ক্ষোভ,
সবই ধরা দেয় তোর লুকোচুরিতে।
আমি ঠায় দাঁড়িয়ে তোর আশায়,
অবিরাম ভালোবাসায় তোর মনের খোঁজে,
তোর ভালবাসার আশায়,
আজও দাঁড়িয়ে আমি।
তবুও চলছে তোর লুকোচুরি খেলা;
পারবো না আর ছাড়তে তোকে
তাই আমিও আছি ঠায় দাঁড়িয়ে।
(Visited 1 times, 1 visits today)