দিনে দিনে সময় ফুরিয়ে যায়,
বয়স কাঁদামাটি মেখে লুটোপুটি খায়।
আমি তুমি বসে দিন গুনি
সমুখে অন্ধকার, অমানিশা।।
কি অদ্ভুত এই বেঁচে থাকা
বিস্ময় নিয়ে গুনে গুনে কাল ক্ষেপণ,
আজ আছি তো কাল নেই
কে মিলাবে এই সমীকরণ??
প্রহর শেষে সেই একা আর একাকীত্ব
এক পা দু পা করে ভীর ঠেলে
সম্মুখে শুধুই অন্ধকার।
অজানা পথের যাত্রা, বেলা বা অবেলায়।।
এভাবেই একদিন সব আয়োজন শেষ হবে
যবনিকা পতনে ফুরোবে প্রাণের মেলা
স্মৃতিটুকু আঁকড়ে বেঁচে থাকার দলে
শূন্যতা ভর করে, কেউই থাকে না আর।
– এ এক অদ্ভুত যাত্রা
তসৌ, ০৭.০২.২০২২ | ১২ঃ৪৯ দুপুর
(Visited 11 times, 1 visits today)