গোলাপী ঠোঁটে নেশা

তোমায় একটা সকাল দেবো বলে রাত্রি জেগে থাকা,

রোদেরা খেলা করে তোমার চোখে,

অপলক চেয়ে থাকে গাছের পাতা,

পাখিরা হিংসে করে তোমায় দেখে,

আর তোমার চিবুকে ছলকে পড়ে রঙের মিছিল।

স্নিগ্ধ সকালের আলোয় এ তোমারই রূপ।

চুলগুলো উড়ে যায় হিমেল বাতাসে,

চোখের পাতার ফাঁকে এখনো মেলে দেখেনি

সেই চোখ, যে চোখে তারারা খেলা করে।

আমার ঠোঁটের স্পর্শ পেয়ে প্রান ফিরে পায়

তোমার সম্পূর্ণ সত্তা।

গোলাপী ঠোঁটে নেশা ধরানো ধারালো আমন্ত্রণ

কাছে টেনে নিয়ে চুরমার করে দেয়।

আমি ছুটে যাই, তুমি যৌবন ফিরে পাও,

আমি সেই যৌবনে জীবন ঢেলে দেই।

(Visited 1 times, 1 visits today)