বিশাল একটা শূন্যতা আমাকে গ্রাস করছে
দৈনিক পালটে যাচ্ছে পটভূমি, হতাশা আর অস্থিরতা
সব মিলেমিশে একাকার হয়ে আছড়ে পরছে আমার উঠোনে
আমি ঠায় দাঁড়িয়ে তোমার পথে চেয়ে।
তুমি একটু আনমনা, ভাবুক আজ তুমি
কিজানি ভাবছ। আমি জানি হাজারটা ঝর,
দমকা বাতাস, আর মনের অজানা ভয়
তোমাকে কুরে কুরে খাচ্ছে, তোমার ভাবনাগুলো সব এলোমেলো
আর অজানা ভয় ভীড় করেছে মনের বারান্দায়।
তুমি চলে যেওনা। আকাশে কত মেঘ, কত রঙ,
একসাথে দেখবো বলে আকাশ সেজেছে,
প্রকৃতি তার রূপ মেলে ধরেছে,
যেও না চলে আমি আছি তোমার পথে তোমার সঙ্গী হয়ে।
(Visited 1 times, 1 visits today)