আকাশ ছুঁয়ে

পাহাড়ি ঝর্নার মত অবিরত বয়ে চলেছ আমার জীবনের নৌকার গুলুই স্পর্শ করে। তুমি বয়ে যাও বলেই এতো অঝোর ধারায় কাঁদতে পারি, দাড় বেয়ে যাবো বলে কঠিন মনকে বশ মানাতে পারি। আমি বাঁধন ছাড়া নদীর কিনারা ঘেশে যাবো বলে বায়না ধরিনি। যদি যেতেই হয় কেনো মাঝ দরিয়ার পাগলা স্রোতের সাথে সন্ধি হবে না। আমিতো কষ্ট পাবো বলে বের হইনি। ঐ আকাশ ছোঁব বলে আমার এগিয়ে চলা। আমার সাথে সঙ্গী হলে বলে আমি গতি পেয়েছি। পেছন ফিরে তাকানোর চিন্তাও করিনা। আমি আকাশ ছুঁয়ে ঠিকই ফিরে আসবো তোমার জলে স্নান করতে।

(Visited 1 times, 1 visits today)