আকাশে শেষ রাতের লাল আভা

আমি চেয়ে দেখি ভোর হয়েছে,
আকাশে শেষ রাতের লাল আভা,
দখিনা হাওয়া প্রবল বেগে
গাছের পাতা ছুঁয়ে যায়।
উঁচু মগডাল আনমনে জমিন ছুঁতে চায়।
তেমনি আমি তোমার হৃদয় ছুঁতে চাই।
তোমার লুকোচুরি চোখে আমি লজ্জা দেখি,
তোমার হাসি লজ্জার বাঁধ ভেঙ্গে দেয়
আমি তোমার হাঁসি চিনি, তুমি লজ্জাবতী
আমি তোমার ইচ্ছে জানি, আমার হবার
আমি আমার স্বপ্ন বুনি তোমায় পাবার।

(Visited 1 times, 1 visits today)