তার আগে আমি তোর হতে চাই

তুই আমাকে নিয়ে যা সেই অচিনপুরে
যেথায় গেলে আমার ভেতরের আমিটা তুই হয়ে যাবি।
তোর স্পর্শ আমাকে তোর করে দেবে,
তোর দেহের প্রতিটা শিরা উপশিরায় আমি বয়ে যাবো,
তোর বক্ষে আমাকে ধারন কর দেখে নে আমার অন্তর,
লুকিয়ে রেখেছি কি তাও খুঁজে নে।
তোর জন্য এই জান প্রান উজাড় করে তোকে আমার করে রেখেছি।
তুই আমার হবি আমি জানি,
তার আগে আমি তোর হতে চাই।।

(Visited 1 times, 1 visits today)