আমার বুকের নীল দেয়ালে তোমার ছবি একেছি,
সকাল, দুপুর, সাঁজের বেলা তোমাকেই দেখেছি।
কপালের টিপে তোমার পূর্ণ চাঁদের আলো,
একটু না অনেক খানি লাগছে তোমায় ভালো।
হাজার ফুলের রঙে তোমার টুকটুকে রঙ গালটা,
কাজল কালো চুলের দোলায় কাটছে আমার তালটা।
চোখে তোমার গভীর মায়া, টলটলে এক পুকুর,
সকাল থেকেই তোমায় দেখি হোকনা একটু দুপুর।
টুকটুকে লাল ঠোঁটে তোমার পদ্ম গোলাপ ফোটে,
সারাজীবন তোমায় যেন হৃদয়ে মোর জোটে।
হাজার রঙে এঁকেও তোমায় তৃপ্ত হয়না মন
রঙ তুলিতে তোমায় আঁকার এইতো আমার পণ।
আমার শব্দ, বাক্য আর ভাষার খেলা দিয়ে
হাজারটা রাত সোনা আমার গিয়েছ যে নিয়ে।
আর পারিনা তোমায় ছাড়া, থাকা বড় দায়
পারবো না জান দিয়ে দাওনা তোমার মনের সায়।
(Visited 1 times, 1 visits today)