সকালের এক ফালি রোদ এসে
তোমায় মনে করিয়ে দেয়।
প্রতি ভোরে তোমার আমার সূর্য স্নান।
চোখের কোনায় লালচে আলোর খেলা,
তোমাকে ছুঁতে গিয়েও ফিরে আসা,
অস্পৃশ্য এক ভালো লাগার খেলা,
সূর্যটা বড় বেশি বেয়াড়া, রোজ আসে ছুঁয়ে দিতে তোমায়;
ওর নাকি তোমায় না ছুঁলে সকাল হয় না
কি যে মায়াবী চোখ তোমার
শত শাসনেও বারন মানে না
ওর কি দোষ বল আমিই তো পারিনা
তোমার আকর্ষণ বড্ড বেশি
ছারখার করে দিচ্ছে আমায়
মেনে নিয়েছি তোমায় পাবার লোভে
হিমেল বাতাস তোমার চুলের স্পর্শ বুলিয়ে যায়
আমাকে অস্থির করে দিয়ে।
মেনে নিয়েছি স্পর্শ পাবার লোভে।
তুমি জানোনা তোমাকে অনুভব করার মাঝে
কতটা সুখ লুকানো, তোমাকে স্পর্শ করার আশায়
কতটা ব্যাকুল এই মন।
সকালের সোনা রোদে তাই তোমার প্রতিচ্ছবি দেখি।
(Visited 1 times, 1 visits today)