অসীম পথ আমি হেঁটে যাবো
আমি জানি সেইখানে গেলেই তোমায় পাবো।
আমার আমিটা আমার সাথেই
আমার জন্য অপেক্ষায়
আমি ছুয়ে দিতে যাবো তোমার সিঁথি,
তোমার অন্তর আর অধর।
আমি তোমাকে আমার মাঝে
কবেই আপন করে নিয়েছি।
আমার আত্মার আত্মীয় করে
বেঁধে নিয়েছি আপনার সাথে।
তুমি কবির কবিতার শব্দ,
ছন্দ কেটে যাওয়া কথার মিলিয়ে দেয়া ছন্দ।
অসহ্য এক সুন্দরী তুমি,
আমি চাঁদকে দেখে ঠাট্টা করি
আকাশের নীলচে রঙ তোমার কাছে হার মানে
আমি সবুজে আঁকি তোমায়
অরন্য ফুরিয়ে যায়, তবুও তুমি হয়না।
(Visited 1 times, 1 visits today)