তুমি একটা পাগলী আমার, একটা সোনাপাখি
তুমিময় আমার জীবন, সাথে দুইটি আঁখি।
টিয়া, প্রিয়া, ময়না পাখি, মিলি আমার নীলা
সারাটাক্ষণ আমার আছো আগেও যেমন ছিলা।
চাঁদের চেয়েও সুন্দরী তাই দেখে থাকি রোজ
হাজার ফুলের মালা গেথে জুঁই, বেলী আর রোজ।
লক্ষ কোটি তারা আমি তোমার নামে নেবো
সূর্যটাকে তোমার খোঁজে দূরে পাঠিয়ে দেবো।
আকাশেতে গরবো আমি তোমার আমার বাড়ি
হউক না দূরে তাতে কি দিয়ে দেবো পাড়ি।
মেঘ দিয়ে বানিয়ে নেবো তোমার প্রিয় গাড়ি
বৃষ্টি হলে মেঘের সাথে দিয়ে দেবো আড়ি।
(Visited 1 times, 1 visits today)