কথোপকথন

তোমার কাছে আমি চেয়েছি একটা তারা ভরা রাত
চাঁদের আলোয় স্বপ্নের কথোপকথন,
সাদা সাদা মেঘেদের ভেসে চলা,
জোনাক পোকার আলোর চুকোচুরি,
রাতের পাখির ক্লান্ত ডানা জাপটানো,
আর শেয়ালের ডাক, এই বিশাল শূন্য রাতে
চেয়েছি তোমার আমার স্বপ্নের সাঁকো বাঁধতে।
কাশবনে সাদা ফুলে ছেয়ে গেছে তোমার অঙ্গ
সবুজের হাতছানি দিয়ে ডাকে
বিশাল আকাশের বিশালতার চেয়েও
তোমার আমার স্বপ্ন অনেক বড়।
ধানের ক্ষেতের পাশে বয়ে চলা ছোট্ট নদি
গান গেয়ে যায় মাঝি, বৃষ্টির ফোঁটা
তোমার পায়ে চুম্বন করে পরিশুদ্ধ হয়,
তোমাকে আমি আমার করে পেতে চাই
যেমনটা এই প্রকৃতি তার বিশালতার মাঝে
সাজিয়ে নেয় সব কিছু।

(Visited 1 times, 1 visits today)