বদনাম

অস্থির আমার এই মন তোমার খোঁজে,
দ্বিধাতে আমি সে আমায় বোঝে কিনা বোঝে!
অনিশ্চিত হতে গিয়েও নিশ্চিত হয়ে যায়,
তোমার প্রেমে পরেছি বলে বদনাম রটে যায়।
যাক না আমার কি? বদনামে কি হয়?
লোকে যা বলার বলুক তাতে আমার কিসের ভয়?
তোমাকে ভালোবেসে পাগল এই মন
রাত্রি দিন ভাবছি তোমায় সারাক্ষণ।
তুমি আমার শুধুই আমার, কোন অন্যথা নেই
হয়ে গেছি আমি তোমার তুমিও যে সেই।
অপ্সরা তুমি, জল বা নীল পরী
কাজল কালো চোখের মায়ায় আমি যে তাই মরি।

(Visited 1 times, 1 visits today)