আমি চাতক

তোমার অধর ছুয়ে নামলো বলে এ সন্ধে আমার
তুমি আর আমি তফাত শুধু নিশ্বাস এ
একটাই রক্ত মাংশের শরীর,
চিন্তারা আজ বক পাখি, সন্ধে নামলে আর ফিরে আসেনা
উড়ে যায় সেই সুদুরে জল বা খোরাকি খুঁজতে।
আমি চাতক ঐ চাহুনির, বাহুডোর,
টকটকে লাল ঠোট যুগল বা রক্ত করবি।
তোমার খোপায় নীল পদ্মের মালা,
আমার নীলাঞ্জনা, পরীদের রানী
টলটলে চোখের জলে ঢেউ খেলে নদীতে
মাঝিহীন নৌকা ঘাটে বাধা।
মাতাল হয়ে সেই নৌকা তে ঝাউবনে যাবো
চাঁদের আলোয় তোমার সাথে রঙ খেলবো।
তোমার বুকের মাঝে আমি উত্তাল ঢেউ হবো।
সাতরে কুল খুঁজে নেবো তোমার ইশারায়।

(Visited 1 times, 1 visits today)