সারাটা রাত তোমার খোঁজে চাতক পাখি জেগে রয়,
তোমার একটুখানি ছোঁয়া পেতে এই মন উচাটন,
একটা শূন্য খাঁচায় তোমার প্রেমের টানে,
অস্থির উন্মাতাল এক পাগলপারা প্রান,
তোমার স্পর্শ খুঁজে পেতে তোমার চোখের নেশায়
টালমাটাল আমার এই অন্তর তোমার হৃদয়ের তরে
আমি ঠায় দাঁড়িয়ে তোমার মনের দরজায় আশ্র্য খুঁজি
তুমি হাত বাড়িয়ে ডাকো অন্দরমহলে
আমি চেয়ে দেখি তোমাকে তোমার সৌন্দর্য যা ঢেলে দিয়েছ
এ এক গভীর প্রেমের টান তোমার ভালোবাসায়
তুমি এক অন্যকিছু আছো বা নেই, কিন্তু আমার আছো
তুমি আমার হবে বলে আমার হাত ছুঁয়ে দিয়ে হৃদয় প্রান্তে
আমি আজ তোমার হয়েছি তোমার ভালোবাসায় সিক্ত হয়ে।
(Visited 1 times, 1 visits today)