আমার লক্ষ জন্মের বিনিময়ে তোমার খোঁজে আমি
খুঁজে খুঁজে অনন্তকালে সবুজ প্রান্তর,
আকাশের শেষ সীমানা আর হেঁটে হেঁটে পাড়ি দেয়া
মরুর প্রান্তর, এ সবই হয়তো কথার পেছনে
ছুটে বেড়ানো, কিন্তু জেনো;
হৃদয়ের একটা খোলা প্রান্তর আছে,
অনেকটা পথ পাড়ি দেবার সাহস আছে,
চোখ বুজে হাজার ক্রোশ পাড়ি দেবার ইচ্ছে ও আছে।
এক বিন্দু আলোর দিকে নিশানা করে
এই অনন্ত যাত্রা, তুমি আছো জানি।
হাজার খুঁজেও তোমার দেখা পাওয়া সোজা না
আমি জানি, তবুও আমি তোমার ছুটে ছুটে যাবো,
বারে বারে তোমার কাছে, অনেক ভেবে
আজ বেড়িয়ে পড়েছি আকুতি নিয়ে,
তোমাকে খুঁজে পাবার আশায়।
(Visited 1 times, 1 visits today)