দিগন্তের ওই রেখায়

কল্পনায় বসে বসে তোমার ছবি আঁকি
আনমনে অনুক্ষণ তোমার পানেই চেয়ে থাকি।
তুমি এক সাহসী সুন্দরী প্রিয়তমা
তুমি এক হৃদয় হরিণী ভালোবাসা করেছ জমা।
আমার সবটুকু ভালোবাসা তোমার তরে
তোমার জন্য এই প্রান আমার আগেও বা পরে।
তুমি আছো থাকবে দিগন্তের ওই রেখায়
আমি এক খুদ্র বেসেছি ভালো তোমাকে প্রথম দেখায়।
কতটা ভালবাসলে বলো জোনাক পোকা হবে?
কতটা কাছে টানলে বলো হৃদয় জুড়ে রবে?
আমি অতি খুদ্র টানটা বড় কম
তবুও জানি এইটুকুই দূর আকাশ সম।
তোমাকে পাবার জন্যই আজ ঘর ছেড়েছি
তোমার খোঁজে এই মন অজানায় হাত নেড়েছি।
হাতড়ে খুঁজে অবশেষে তোমায় আমি পেয়েছি
আমার যা ছিল সবটুকুই ভালোবাসা দিয়েছি।
(Visited 1 times, 1 visits today)