কালো মেঘ জমেছে আকাশের গায়ে
উড়ু উড়ু মন নিয়ে ছুটে চলে অবিরত।
এই প্রান্ত ছুঁয়ে, ঐ প্রান্ত খুঁজে নেয়,
কানামাছি খেলার ছলে রঙ বদলায় যখন তখন,
সাধ্যি কার ঠেকায় তাকে।
মনের আকাশও আজ থমকে আছে
এই বুঝি নামলো বলে, উঠোন ভিজিয়ে
থইথই জল, টলমল জল চোখের কোনে।
বড্ড বেশি বেখেয়ালি, আনমনা তুমি
একটু কথায় বুক ভেঙ্গে জলের জোয়ার
ঝর্নাকেও হার মানায়, সবুজ বনে
প্রকৃতির খুব কাছে, তুমি আমি থাকবো বলে
হাত ছুঁয়ে বলেছিলাম, অনন্তকাল এক হয়ে
এক আত্মা আর শরীর হয়ে, একাকার দুটি হৃদয়।
তুমি বড্ড ভীতু, একটু কথায় ভয় পাও
তোলপাড় চারিদিক, চেয়ে দেখো সকাল
সন্ধ্যা আকাশের ঐ একটা নির্দিষ্ট জায়গায় আমি
স্থির চেয়ে আছি তোমার পানে, সাহস হয়ে
তোমার আমি, সঙ্গী হয়ে সাত জন্ম,
তোমার হয়েই রব, ভালোবাসি বলে
কথার ছলে দিব্বি আমি তোমার হয়ে গেলাম।
(Visited 1 times, 1 visits today)